ঈদে ঘরোয়া সাজ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ:

Manual6 Ad Code

করোনাকালে গরম ও বৃষ্টির সময়ে এবারের ঈদ হচ্ছে। ঈদে হাজার কাজের মাঝেও নিজেকে একটু সাজিয়ে রাখুন। এতে নিজের যেমন ভালো লাগবে, বাড়ির সবারও মন ভালো থাকবে আপনাকে দেখে।

Manual1 Ad Code

প্রথমে ফাউন্ডেশন মুখে, গলায় ও ঘাড়ে লাগিয়ে ভালো করে মিমিয়ে নিন। এর ওপরে কম্প্যাক্ট পাউডার দিন। পোশাকের সঙ্গে মিলিয়ে চোখে গাঢ় রঙের শ্যাডো লাগিয়ে নিন। চোখের নিচে কাজল দিন। আইলাইনার কিংবা কাজল ইচ্ছামতো লাগাতে পারেন। ঘন মাশকারার প্রলেপে শেষ করুন চোখের সাজ। হাইলাইটার বা শিমার পাউডারের সীমিত ব্যবহার হতেই পারে। ত্বকের সঙ্গে মানিয়ে বেছে নিন হাইলাইটার। বেছে নিন লাল-নীল-কালো-সবুজ যেকোনো আরামদায়ক কাপড়ে তৈরি পোশাক। পোশাকের সঙ্গে মিলিয়ে ঠোঁটে উজ্জ্বল রঙের লিপস্টিক লাগান।

শাড়ি পরলে মানানসই টিপ লাগিয়ে নিতে পারেন। চুল স্ট্রেইট করে নিচের দিকটা কার্ল করে রাখতে পারেন। পোশাকের সঙ্গে মিলিয়ে গয়না পরুন। গয়নার বিষয়ে একটি বিষয় লক্ষ্য রাখুন, যদি বড় কানের দুল পরেন, তবে গলায় লম্বা মালা টাইপ কিছু পরুন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code