নিজেকে সুস্থ রাখার সহজ উপায়

লেখক: Rumie
প্রকাশ: ১ বছর আগে

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট :  সারারাত বিশ্রামের পর সকালে উঠে লেগে পড়তে হয় কাজে। আর সকালে ঘুম থেকে ওঠে কাজের আমেজ তৈরি করা খুব জরুরি। দিনের শুরুটা সুন্দর হলে সারাদিনই ভালো কাটে। বিশেষ করে শরীরের সব কার্যপ্রক্রিয়া স্বাভাবিক রাখা খুবই জরুরি। এ জন্য যা যা করতে পারেন, তা জানিয়েছেন পুষ্টিবিদ আশ্লেষা জোশী। খুব সকালে উঠুন। ৯টার আগে ঘুম থেকে উঠে কয়েক মিনিট রোদের আলোতে বসুন। প্রাকৃতিক রশ্মি সার্কাডিয়ান ছন্দে নিয়ন্ত্রণ করতে পারে, যা মনমেজাজ ভালো রাখতে পারে। এ ছাড়া সকালের রোদ ভিটামিন ‘ডি’ একটি ভালো উৎস। ভিটামিন ‘ডি’ যকৃত ভালো রাখে এবং রোগপ্রতিরোধ ক্ষমতাকে প্রভাবিত করে। এর পর সকালটা শুরু করুন পানিশূন্যতা দূর করার পদক্ষেপ নিয়ে। যেহেতু ঘুমানোর কারণে দীর্ঘ সময় পানি পান করা হয় না। তাই সকালে উঠে পানি পান করলে শরীরের উপকার হয়। এক গ্লাস উষ্ণ গরম পানিতে লেবুর রস মিশিয়ে নিন। লেবু ভিটামিন ‘সি’। যকৃতের কার্যক্রমকে ত্বরান্বিত করে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এ ছাড়া পানি খেয়ে দিন শুরু করলে সারারাতের জমে থাকা টক্সিন বের হতে সহায়তা করে। এবার ৫ থেকে ১০ মিনিট গভীর শ্বাস-প্রশ্বাস নেওয়ার মাধ্যমে ধ্যান করুন। এতে শরীরে অক্সিজেনের প্রবেশ সহজ হয়। শরীরে অক্সিজেন ভালোভাবে পৌঁছানোর ফলে কোষের কাজ ভালোভাবে চলে এবং কার্বন ডাই-অক্সাইড বের হওয়ার কাজ সহজ হয়। এরপর হালকা ব্যায়াম করার ফলে শরীরে কর্মতৎপরতা আসে। হতে পারে যোগাসন বা সাধারণ কিছু ওয়ার্ক আউট, যা শরীরের রক্ত চলাচলকে প্রভাবিত করবে এবং ঘামের মাধ্যমে শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করবে। আর সকালের খাবার সারাদিন শরীরে শক্তি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সকালে ফাইবারজাতীয় খাবারকে প্রাধান্য দিতে হবে। ওটস, চিয়াবীজ ও তাজা ফল বা সবজি খেতে হবে। ফাইবার হজমের সময়ে শরীরের টক্সিনগুলোকে জড়িয়ে নেয়। এ ছাড়া পেটে কার্যকর ভালো ব্যাকটেরিয়ার কর্মক্ষমতা বাড়ায় ফাইবার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code