উইঘুর গণহত্যা, তুরস্কে মামলা দায়ের 

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ জিনজিয়াং প্রদেশে সাংস্কৃতিক গণহত্যা চালিয়ে যাচ্ছে চীন। এ নিয়ে তুরস্কের উইঘুররা চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে তুর্কি প্রসিকিউটরের কাছে একটি ফৌজদারি মামলা দায়ের করেছে।

Manual7 Ad Code

এ দিন উইঘুররা যাদের মধ্যে তুর্কি আইনজীবীরা রয়েছে ইস্তানবুলের কাগলায়ান জেলায় এক আদালতে বিক্ষোভ করেছে। তারা সেখানে ব্যানার নিয়ে জড়ো হয়েছিল। ব্যানারে লেখা, আমাদের পরিবার কই? চীন আমাদের ভাইদের ছেড়ে দিন।

Manual3 Ad Code

বিক্ষোভকারীরা চীনা কর্মকর্তাদের ছবি সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

বিক্ষোভকারীরা জানান, উইঘুর মুসলিমদের বিরুদ্ধে চীন অপরাধ করেছে, যার মধ্যে গণহত্যা, ইচ্ছাকৃতভাবে হত্যা, নির্যাতন, গুম রয়েছে। মোট ১১২ জন কর্মকর্তাদের বিরুদ্ধে তুরস্কের প্রসিকিউটর অফিসে রিপোর্ট করা হয়েছে। এদের অনেকেই চীনের রাজনৈতিক নেতা, পরিচালক, প্রশাসন কর্মকর্তা।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code