উত্তরকে বার্তা দিতে দ. কোরিয়ায় পারমাণবিক সাবমেরিন পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: চল্লিশ বছরের মধ্যে প্রথমবার দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক সাবমেরিন পাঠাবে যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকির মধ্যে এই ঘোষণা দিলো সিউলের নিরাপত্তা করতে অঙ্গীকারবদ্ধ ওয়াশিংটন। দেশটির নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বাস্তবায়নের দৃঢ়তার প্রদর্শন হিসেবে এটি পাঠানো হচ্ছে। বুধবার (২৬ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

বুধবার আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্র যান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইয়ল। সফরে তিনি বাইডেনের সঙ্গে শীর্ষ সম্মেলনে অংশ নেন। সম্মেলন শেষে এক যৌথ ঘোষণায় এই পারমাণবিক সাবমেরিন সিউলের পাঠানোর কথা ঘোষণা দেওয়া হয়।

Manual8 Ad Code

যৌথ ঘোষণাকে দ্বীপাক্ষিক সম্পর্কের ‘অভূতপূর্ব’ ঘনিষ্ঠতা বলে আখ্যা দেন ইউন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code