উত্তর-পূর্বাঞ্চলে রাশিয়ার সঙ্গে তুমুল লড়াই চলছে: ইউক্রেন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: উত্তর-পূর্বাঞ্চলে রুশ সেনাবাহিনীর সঙ্গে ইউক্রেনীয় বাহিনীর তুমল লড়াই চলছে বলে উল্লেখ করেছেন ইউক্রেনের এক সিনিয়র কর্মকর্তা। তিনি বলেছেন, রবিবার এসব লড়াইয়ে কিয়েভের সেনারা নিজেদের অবস্থান দৃঢ়ভাবে ধরে রেখেছে এবং কিছু স্থানে রুশদের বিরুদ্ধে অগ্রগতি অর্জন করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual7 Ad Code

রুশ সেনাবাহিনী দাবি করেছে, উত্তর-পূর্বে তারা ইউক্রেনীয় সেনাবাহিনীর অগ্রগতি ঠেকিয়ে দিয়েছে। মস্কোতে হামলার চেষ্টাকারী তিনটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। এসব ড্রোন হামলায় সরকারি কার্যালয় থাকা একটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

Manual4 Ad Code

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রবিবারকে রণক্ষেত্রে ‘একটি ভালো দিন, একটি শক্তিশালী দিন’ হিসেবে উল্লেখ করেছেন, বিশেষ করে বাখমুতের কাছে-যেখানে রুশবাহিনীর মে মাসে দখল করা শহর পুনরুদ্ধার করার চেষ্টা করছে ইউক্রেনীয় সেনারা।

Manual1 Ad Code

মস্কোতে ড্রোন হামলার দায় সরাসরি স্বীকার করেনি কিয়েভ। তবে জেলেনস্কি বলেছেন, যুদ্ধ ধীরে ধীরে রুশ ভূখণ্ডে ছড়াচ্ছে-বিশেষ করে দেশটির প্রতীকী কেন্দ্রগুলোতে। রবিবার দিবাগত রাতে রাশিয়া এক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ শহরে। হামলায় একটি অনাবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় আগুনের সূত্রপাত হলেও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code