উত্তাল রাজনীতির ‘১/১১’ এবার সিনেমায়?

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: একবিংশ শতকে দেশের রাজনৈতিক পরিস্থিতির অন্যতম ঘটনা ‘১/১১’ কিংবা ‘ওয়ান ইলেভেন’। ২০০৭ সালের শুরুতেই বিএনপি-জামায়াত জোট সরকারের একতরফা সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে দেখা দেয় ভয়ানক অবস্থা। ১১ জানুয়ারি দেশজুড়ে জারি করা হয় জরুরি অবস্থা। নানান নাটকীয়তার পর গঠিত হয় সেনানিয়ন্ত্রিত ফখরুদ্দীন আহমদের ‘অন্তর্বর্তীকালীন সরকার’। এই ঘটনাই পরবর্তীতে ‘ওয়ান ইলেভেন’ আখ্যা পায়।

Manual6 Ad Code

১৫ বছর আগের সেই ঘটনার রেশ টানার পেছনে কারণ রয়েছে। তা হলো, একই নামে নির্মিত হচ্ছে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। বানাচ্ছেন সাংবাদিক কামরুল ইসলাম রিফাত। সম্প্রতি সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বরেণ্য অভিনেতা আফজাল হোসেন।

প্রশ্ন হলো, ২০০৭ সালের সেই ‘ওয়ান ইলেভেন’ ঘিরেই কি ছবিটির গল্প এগোবে? তবে কি সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদ কিংবা তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ফখরুদ্দীন আহমদের চরিত্রে দেখা যাবে আফজাল হোসেনকে! হ্যাঁ বা না, কোনও জবাবই দিলেন না নির্মাতা। কেবল এতটুকু জানালেন, ছবিটি থ্রিলার ধাঁচের গল্পে নির্মিত হচ্ছে। যদিও ওয়ান ইলেভেনের ঘটনা যেকোনও থ্রিলার সিনেমাকেও হার মানাতে সক্ষম!

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code