এবার কঙ্গনাকে অনুসরণ করলেন শ্রাবন্তী

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

বিনোদন ডেস্কঃ একজন বলিউডে ‘আবেদনময়ী’ আর অন্যজন টালিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা। বিতর্ক পিছু ছাড়ছে না তাদের কারোরই।

Manual8 Ad Code

একের পর এক বিতর্কিত মন্তব্যের জন্য খ্যাতি আছে কঙ্গনা রানাউতের। আর প্রেম-বিয়ে-বিচ্ছেদসহ ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কের শেষ নেই শ্রাবন্তীর।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে— দুই অঙ্গনের দুই নায়িকার মধ্যে অনেক মিল।

কঙ্গনার মতো টালিউড অভিনেত্রী শ্রাবন্তী সমালোচনা গায়ে মাখেন না। নিজের মতো করে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেন, অনুগামীদের বিনোদন দেওয়ার জন্য।

এবার তেমন একটি ভিডিও বানিয়ে ভক্তদের চমকে দিতে দেখা গেছে অভিনেত্রী শ্রাবন্তীকে।

Manual4 Ad Code

এতে শ্রাবন্তী বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত অভিনীত ‘তনু ওয়েডস মনু’ সিনেমার একটি ডায়ালগে ঠোঁট মিলিয়েছেন। কিন্তু তার এক্সপ্রেশন দেখে বোঝার উপায় নেই যে, ডায়ালগ তিনি নিজে বলছেন না; বরং শুধু ঠোঁট মেলাচ্ছেন।

অনুগামীরা মুগ্ধ হয়েছে অভিনেত্রীর অভিনয় দেখে। সিনেমার ডায়ালগ অনুযায়ী শ্রাবন্তীকে বলতে শোনা গেছে যে, পেসমেকারের মতো তিনিও মানুষের হৃদস্পন্দন বাড়িয়ে দিতে সক্ষম।

Manual3 Ad Code

এ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। অনুগামীরা জানিয়েছেন, দারুণ অভিনয় করেছেন শ্রাবন্তী। যে কারণে নেটিজেনদের প্রশংসায় ভরে গেছে অভিনেত্রীর কমেন্ট বক্স।

Manual2 Ad Code

প্রসঙ্গত এ মুহূর্তে টালিউড অভিনেতা ওমের সঙ্গে একটি সিনেমায় অভিনয় করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এছাড়া আরও কয়েকটি প্রজেক্ট রয়েছে তার হাতে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code