পরাজিত হলেন কৌশানী

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ:

Manual7 Ad Code

সায়নী ঘোষের মতো তৃণমূল কংগ্রেসের আরেক তারকা প্রার্থী কৌশানীও হেরেছেন পশ্চিমবঙ্গের নির্বাচনে। বিজেপির হেভিওয়েট প্রার্থী মুকুল রায়ের কাছে ২০ হাজার ভোটের ব্যবধানে হেরেছেন তিনি। আজীবন রাজনীতি করলেও ২০২১-এ প্রথম নির্বাচনী জয়ের স্বাদ পেলেন মুকুল রায়। নদিয়ার কৃষ্ণনগর উত্তর থেকে বিজেপি প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন তিনি। সেখানে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূলের তারকা প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়। রাজনীতিতে সদ্য হাতেখড়ি হওয়া নায়িকাকে ২০ হাজারের বেশি ভোটে পরাজিত করলেন মুকুল।   মমতা ব্যানার্জি যখন কংগ্রেস ছেড়ে তৃণমূল গঠন করেন, সেই সময় তার সঙ্গে কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসেন মুকুল। ১৯৯৮ সালে যখন তৃণমূলের প্রতিষ্ঠা হয়, সেই সময় দলের প্রতিষ্ঠা-পত্রে যারা স্বাক্ষর করেছিলেন, মুকুল তাদের মধ্যে অন্যতম। ২০০১ সালে উত্তর ২৪ পরগণার জগদ্দল থেকে তৃণমূল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়ান তিনি।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code