

ডেস্ক রিপোর্ট: ২০২২ সালের সেরা ৫০টি উদ্ভাবনী কোম্পানির তালিকায় স্থান পেয়েছে শাওমি। যুক্তরাষ্ট্রের বোস্টন কনসালটিং গ্রুপ (বিসিজি) সম্প্রতি এ তালিকা প্রকাশ করে।বৈশ্বিক নির্বাহীদের ওপর জরিপ করে বিসিজি বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী কোম্পানির তালিকা প্রকাশ করে থাকে। ২০২১ সালের ডিসেম্বরে ও ২০২২ সালের জানুয়ারিতে বিশ্বব্যাপী ১ হাজার ৫০০ নির্বাহীর ওপর এ জরিপ পরিচালিত হয়। এতে চার ক্যাটাগরিতে কোম্পানির পারফরমেন্স বিচার করা হয়।বিসিজি’র উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, প্রযুক্তিগত উৎকর্ষ সাধনে শাওমি গবেষণা ও উন্নয়নে (আরঅ্যান্ডডি) উল্লেখযোগ্য বিনিয়োগ বৃদ্ধি করেছে। ২০২২ সালের দ্বিতীয়ার্ধে শাওমি আগের বছরের তুলনায় আরঅ্যান্ডডিতে ২২.৮ শতাংশ বেশি বিনিয়োগ করেছে।