‘উন্মাদ’ ভক্তদের ধাওয়া খেলেন বিজয়, তারপর যা ঘটল

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্ক: দক্ষিণ ভারতের তুমুল জনপ্রিয় তারকা থালাপতি বিজয়। পুরো ভারতেই দারুণ জনপ্রিয় এই অভিনেতা। নতুন সিনেমা ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম, গোট’-এর শুটিং করতে এখন কেরালায় অবস্থান করছেন তিনি। গতকাল সোমবার তাঁকে একনজর দেখতে বিমানবন্দরে ভিড় জমান হাজারো ভক্ত-অনুরাগীরা। কিন্তু প্রিয় অভিনেতাকে চোখের দেখা দেখে মন শান্ত করতে পারেননি ভক্তরা। ছুটলেন তাঁর গাড়ির পেছনে।

হোটেল পর্যন্ত বিজয়ের গাড়িকে ‘ধাওয়া’ করে হাজারো জনতা। জনসমুদ্রে রূপ নেয় সড়ক। তাঁদের ঠেলাঠেলিতে ভেঙে যায় অভিনেতার গাড়ির কাচ।

Manual7 Ad Code

বিজয়কে দেখতে গিয়ে তাঁর কোটি টাকার গাড়ির ক্ষতি করে ফেলেছেন তাঁর ভক্তরা। এই ঘটনার বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

Manual5 Ad Code

প্রায়ই এমন খ্যাতির বিড়ম্বনা পোহাতে হয় তারকাদের। নতুন সিনেমার শুটিংয়ের খাতিরে ১৪ বছর পর কেরালায় গিয়েছেন অভিনেতা। সে কারণে আগে থেকেই দর্শক-ভক্তদের বাড়তি উৎসাহ ছিল। কিন্তু বিজয়ের গাড়ির এমন দশা হবে, কে জানত। বিষয়টি আগে থেকে আঁচ করতে পারেননি বিজয়ের নিরাপত্তারক্ষীরাও।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, এই ঘটনায় কোনো আঘাত পাননি তামিল অভিনেতা। আগামী কয়েক সপ্তাহ শুটিংয়ের জন্য তিরুঅনন্তপুরমেই থাকবেন বিজয়। কয়েক মাসের মধ্যেই ভেঙ্কট প্রভু পরিচালিত ‘গোট’-এর শুটিং শেষ হবে বলে ধারণা করা হচ্ছে। ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন বিজয়। বলা হচ্ছে, বিজয়ের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ ছবি হতে যাচ্ছে ‘গোট’। এরপর সিনেমা থেকে অবসরেও যেতে পারেন অভিনেতা।

Manual4 Ad Code

সম্প্রতি সক্রিয় রাজনীতির সঙ্গেও জড়িয়েছেন বিজয় থালাপতি। খুলেছেন নতুন দল। সর্বশেষ গত বছর মুক্তিপ্রাপ্ত ব্যবসাসফল সিনেমা ‘লিও’তে দেখা গেছে অভিনেতাকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code