উন্মোচিত হলো গুগলের নতুন পিক্সেল ৬ সিরিজের হ্যান্ডসেট

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ 

অবশেষে পিক্সেল প্রেমীদের অপেক্ষার অপেক্ষার অবসান ঘটিয়ে উন্মোচিত হলো গুগলের পিক্সেল ৬ সিরিজের হ্যান্ডসেট। গুগল পিক্সেল ৬ এবং গুগল পিক্সেল ৬ প্রো মডেলের হ্যান্ডসেটের এবারের সিরিজের এই ফোনদুটিতে কৃত্তিম বুদ্ধিমত্তা সম্পন্ন (ai) চিপসেট টেনসর ব্যবহার করা হয়েছে। এই চিপটির সাহায্যে স্পিচ রিকগনিশন ক্যাপাবিলিটি এবং সিকিউরিটিও বাড়িয়েছে গুগল।

 

 

 

 

জিএসএম এরিনার তথ্যমতে, অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে পরিচালিত ফোনগুলিকে সিকিউরিটি ফিচারের দিক থেকে ঢেলে সাজানো হয়েছে। দুটি ফোনেই গ্রাহকের নিরাপত্তা সুনিশ্চিত করতে এই দুই ফোনেই থাকছে গুগল টিটান এমটু সিকিউরিটি ফিচার্স। এছাড়াও গুগল এবং স্ন্যাপচ্যাটের কোলাবরেশনের কারণে এই দুই ফোনেই থাকছে স্ন্যাপ ফিল্টার্স। স্ন্যাপচ্যাট ইউজাররা পিক্সেল ৬ ফোনের সাহায্যে খুব দ্রুত ট্যাপ করে বিল্টইন ফিচারের সাহায্যে খুবই দ্রুততার সঙ্গে স্ন্যাপস পাঠাতে পারবেন।

 

Manual1 Ad Code

 

 

এছাড়াও এই দুটি ফোনই ফাইভজি কানেক্টিভিটি সাপোর্টের পাশাপাশি থাকছে শক্তিশালী ব্যাটারি ও কুইক চার্জিং সাপোর্ট। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে যে, পরবর্তী ৫ বছর পর্যন্ত দুটি পিক্সেল ৬ ফোনেই সিকিউরিটি আপডেট পাঠানো হবে।

 

 

 

Manual7 Ad Code

গুগল পিক্সেল ৬ ফোনে একটু ভিন্ন ধরনের ক্যামেরা বার দেওয়া হয়েছে। অন্য দিকে এই দুই ফোনের স্ক্রিনে থাকছে এওডি (AOD) ডিসপ্লে এবং সফ্টওয়্যারের দিক থেকে গুগল পিক্সেল ৬ এবং গুগল পিক্সেল ৬ প্রো ফোন দুটি চালিত হবে সাহায্যে। ইউজারদের নানাবিধ গুরুত্বপূর্ণ তথ্য আরও নিরাপদে রাখতে সাহায্য করবে এই অপারেটিং সিস্টেম।

 

 

Manual7 Ad Code

 

গুগল পিক্সেল ৬ ফোনে রয়েছে একটি ৬.৪ ইঞ্চির এলওইডি ডিসপ্লে। এদিকে পিক্সেল ৬ প্রো মডেলে দেওয়া হয়েছে একটি ৬.৮ ইঞ্চির এলটিওপি ডিসপ্লে, যাতে ভ্যারিয়্যাবল রিফ্রেশ রেট রয়েছে ১০ হার্জ থেকে ১২০ হার্জের মধ্যে রেঞ্জ থাকছে তার। পিক্সেল ৬ এবং পিক্সেল ৬ প্রো দুটি ফোনেই ৫০ মেগামিক্সেল মেইন ক্যামেরা রয়েছে এবং তার সঙ্গেই দেওয়া হয়েছে একটি ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। তবে, পিক্সেল ৬ প্রো ফোনটিতে একটি ফোর এক্স অপ্টিক্যাল জুম দেওয়া হয়েছে। প্রথম বার পিক্সেল ৬ স্মার্টফোনে তিনটি ক্যামেরা দেওয়া হয়েছিল। এছাড়াও থাকছে ম্যাজিক ইরেজার ক্যামেরা ফিচার, যা অযাচিত আইটেমকে ব্যাকড্রপ থেকে রিমুভ করতে সাহায্য করবে।

 

গুগল পিক্সেল ৬ ফোনটি লঞ্চ করা হয়েছে ৫৯৯ ডলার, যা বাংলাদেশি টাকায় মূল্যে প্রায় ৫০ হাজার টাকা, আর পিক্সেল ৬ প্রো’র দাম ৮৯৯ ডলার, যা বাংলাদেশি টাকায় মূল্যে প্রায় ৭৭ হাজার টাকা। পিক্সেল ৬ প্রো ফোনটি সাদা, কালো এবং লাইট গোল্ড কালারে পাওয়া যাচ্ছে। তবে পিক্সেল ৬ ফোনটি কালো, লাল এবং নীল এই তিন কালার ভ্যারিয়্যান্ট রয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code