উপজেলা নির্বাচনের তফসিল কাল

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট :: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামীকাল রোববার (৩ ফেব্রুয়ারি)। তফসিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল বিকেল ৩টায় কমিশন সভায় বসছে নির্বাচন কমিশন (ইসি)।

Manual5 Ad Code

ইসির উপ-সচিব (সংস্থাপন) মো. শাহেদুন্নবী চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এই সভার আহ্বান করা হয়।

Manual2 Ad Code

সভার চিঠিতে বলা হয়, ‘৩ ফেব্রুয়ারি (রোববার) বিকেল ৩টায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে তার সভা কক্ষে কমিশনের ৪৫তম সভা অনুষ্ঠিত হবে।’

Manual2 Ad Code

এর আগে ১০ জানুয়ারি ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেছিলেন, ‘আগামী মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হবে।’

Manual4 Ad Code

ইসি সূত্র জানায়, উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট ১০ মার্চ করার পরিকল্পনা করেছে ইসি। প্রথম ধাপে ১০১টিতে ভোট হবে। দেশের ৪৯২টি উপজেলার মধ্যে এবার পাঁচ ধাপে ভোট হচ্ছে। মার্চেই চার ধাপের ভোট হবে। রমজানের পর শেষ ধাপের ভোট হবে।

১৯৮৫ সালে দেশে প্রথম উপজেলা পরিষদ নির্বাচন হয়। এরপর ১৯৯০, ২০০৯ ও ২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারিতে সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচন হয়। ছয় দফায় সর্বশেষ নির্বাচন হয়।

উপজেলার তফসিল ছাড়াও আগামীকালের সভায় একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন অনুষ্ঠান এবং বিবিধ বিষয়ে আলোচনা করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code