উপজেলা প্রশাসনের সহযোগিতায় ৪ নং বড়থলি ইউনিয়নের জনগণ করোনার টিকা গ্রহণের সুবিধা পেল।

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,বিলাইছড়ি (রাঙ্গামাটি)-প্রতিনিধি-
বিলাইছড়িতে ৪ নং বড়থলি ইউনিয়নে আজ সকাল থেকে  গণটিকা কর্যক্রম শুরু করা হয় বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে আরো জানা যায় যে, আমাদের টার্গেট ৬০০ জন হলেও আমরা ৭০০ জনের টিকা পাটিয়েছি। সকালে কাপ্তাই হতে হেলিকপ্টার যোগে বড়থলিতে পৌছালে সেখানে সরাসরি এসব কার্যক্রম শুরু হয়।
প্রথম বারের মত কোনো উপজেলা নির্বাহী অফিসার এসব কর্যক্রম পরিদর্শ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মিজানুর    রহমান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রশ্মি চাকমা নেতৃত্বে হাসপাতালে একটি বিশেষ টিম এই টিকা কার্যক্রমে নিয়োজিত থাকবেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান জানান,ইতিপূর্বে বড় থলি ইউনিয়নের মানুষের সুবিধা অসুবিধার সচক্ষে দেখার জন্য ও ইউনিয়নের প্রকল্প সমুখ সরেজমিনে পরিদর্শন করার জন্য একাধিকবার চেষ্টা করেও সম্ভব হয়নি।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় ২৯৯ নং রাঙ্গামাটি আসনের সদস্য দীপঙ্কর তালুকদার ও জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ও সেনাবাহিনীর  সার্বিক সহায়তায় বিমান বাহিনীর হেলিকপ্টারে দূর্গম বড়থলি ইউনিয়ন পরিদর্শন করা সম্ভব হলো।
উল্লেখ্য যে, বিগত ৭ই আগস্ট শনিবার উপজেলার ৩ টি ইউনিয়নে ১৮০০ জনের টিকা দেওয়ার টার্গেট দেওয়া হলেও ইউনিয়নটি দূর্গম হওয়ায় আবহাওয়া পরিস্থিতি প্রতিকূলে থাকায় পৌঁছাতে পারেনি  কোন হেলিকপ্টার। তাছাড়া সরঞ্জামাদি নিয়ে সড়ক পথে হেটে য়াওয়া সম্ভব নয়। বান্দরবানের রুমা হ’য়ে হেটে গেলেও সময় লাগে প্রায় ২ দিন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code