মহেশখালীতে বেড়ীবাঁধ পরিদর্শন ও ত্রাণ সহায়তা দিলেন এমপি আশেক ও জেলা আ’লীগ নেতৃবৃন্দ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

সরওয়ার কামাল মহেশখালীঃ

Manual6 Ad Code

মহেশখালী উপজেলার  ধলঘাটায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধ ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, মহেশখালীর ইউএনও মোঃ মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম, মহেশখালীর পিআইও মোহাম্মদ শফিউল আলম সাকিব, ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান সহ জেলা, উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। ৩০ই মে পরিদর্শনকালে তাঁরা ক্ষতিগ্রস্ত এলাকা লোকজনকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহসায় পূর্ণবাসন ও ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধ টেকসই ও স্থায়ীভাবে নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তাঁরা। পরে এমপি আশেক উল্লাহ রফিক, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহয়তা বিতরণ করেন। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ সহায়তা দেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code