রোহিঙ্গা ক্যাম্পে থমথমে অবস্থা বিরাজ করছে

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code
মোঃ শহিদ উখিয়া।
রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে প্রত্যাবাসনের পক্ষে কথা বলায় প্রত্যাবাসন বিরোধী রোহিঙ্গা সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করেছে। সে ২০১৭সালে মিয়ানমারের মনডু সিকদার পাড়া থেকে স্ব পরিবারে প্রাণ বাচাতে বাংলাদেশে চলে আসে। তার এক স্ত্রী তিন মেয়ে এক সন্তান রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী রোহিঙ্গা ক্যাম্পে ঘিরে রেখেছে বহিরাগত লোকজনের চলাচল বন্ধ করে দিয়েছে। ক্যাম্পে দোকানপাট বন্ধ। পুলিশ চিরনী অভিযান চালাবে বলে মহিবুল্লাহ হত্যাকারীদের আটক করতে। বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গারা অপহরণ,মানবপাচার,মাদক কারবারে সম্পৃক্ত, নিজেদের মধ্যে মারামারি ও দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে আইনশৃঙ্খলার মারাত্মক অবনতি ঘটাচ্ছে।শনিবার কক্সবাজার র‌্যাব-১৫ এর সদস্যরা টেকনাফের নয়াপাড়া রেজিষ্টার্ড ক্যাম্প সংলগ্ন পাহাড় থেকে সংঘবদ্ধ পুতিয়া গ্রুপের কবল থেকে ৩ জনকে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেছে।টেকনাফ, উখিয়ার বিভিন্ন ক্যাম্প ও ভাসানচরে আশ্রিত রোহিঙ্গা ক্যাম্প থেকে তারা পালিয়ে যাচ্ছে। ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন এলাকায়, যা পুলিশের মধ্যেও উদ্বেগ তৈরি করছে। এ অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষায় পরবর্তী করণীয় নির্ধারণের জন্য সভা ডেকেছে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা-সংক্রান্ত জাতীয় কমিটি।এ বিষয়ে করণীয় নির্ধারণের জন্য বিশেষ সভা ডেকেছে জাতীয় কমিটি।স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বে সভায় আইজিপি ড. বেনজীর আহমেদ, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের কমিশনার শাহ রেজওয়ান হায়াত, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, বিজিবি, র‌্যাব, কোস্টগার্ড, কক্সবাজার জেলা প্রশাসকের প্রতিনিধিসহ কমিটির কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।সংশ্লিষ্টরা জানান, রোহিঙ্গারা ক্যাম্প থেকে পালিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে রোহিঙ্গারা বাংলাদেশিদের সঙ্গে মিশে যাচ্ছে। এসব ঘটনায় অনেকে গ্রেফতারও হয়েছে।মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা বলছেন, রোহিঙ্গারা ক্রমেই বেপরোয়া ও অপরাধপ্রবণ হয়ে ওঠায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করছে। এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) কমিশনার শাহ রেজওয়ান হায়াত বলেন, ‘রোহিঙ্গাদের ক্যাম্প ছেড়ে পালানোসহ বিভিন্ন বিষয়ে কিছু জটিলতা রয়েছে। তবে ক্যাম্পগুলোতে নিজেদের মধ্যে মারামারি ছাড়া অন্যান্য বিষয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক।বুধবার বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা-সংক্রান্ত জাতীয় কমিটির যে সভা অনুষ্ঠিত হবে, এটি বলতে পারেন আমাদের রুটিন ওয়ার্ক। আমরা তিন মাস পর পর সভা করি।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code