ফেনীতে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৫ দোকানীর জরিমানা
লেখক:
প্রকাশ: ৬ years ago
Manual2 Ad Code
ফেনী প্রতিনিধি, ৪ জানুয়ারী ২০২০
ফেনীতে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ৫ দোকানির সতের হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ শনিবার (৪ জানুয়ারী) রেইলগেইট সংলগ্ন পৌর হকার্স মার্কেটের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ জানান, ‘ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ এর ৩৯ ধারা অনুযায়ী ফেনী শহরের রেইলগেইট সংলগ্ন পৌর হকার্স মার্কেটের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়।এ সময় অভিযুক্ত ৫ দোকানী ইউছুফ আলী নবী তিন হাজার টাকা, ওমর ফারুক তিন হাজার টাকা , নাছির আহম্মদ ৫ হাজার টাকা, আবদুল মান্নান ৩ হাজার ও শাহ আলম তিন হাজারসহ মোট ১৭ হাজার টাকা জরিমানা ্আদায় করা হয়।এ সময় অভিযুক্তরা তাদের দোষ স্বীকার করেন । পরবর্তীতে এরকম কাজ না করার জন্য তাদেরকে মৌখিকভাবে সতর্ক করে দেয়া হয়।