উষ্ণতম দিনের পথে যুক্তরাজ্য

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাজ্যে এযাবৎকালের উষ্ণতম দিন হতে পারে সোমবার (১৮ জুলাই)। দেশটির আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, এদিন তাপমাত্রা রেকর্ড ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। এক প্রতিবেদনে এ খরব জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস সঠিক হলে তাপমাত্রার হিসাব রাখা শুরুর পর থেকে আজই (সোমবার) হবে যুক্তরাজ্যের ইতিহাসের উষ্ণতম দিন। আর রাজধানী লন্ডনের তাপমাত্রা হবে পশ্চিম সাহারা এবং ক্যারিবীয় অঞ্চলের চেয়েও বেশি। এর আগে ২০১৯ সালে কেমব্রিজে ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এখন পর্যন্ত দেশটিতে এটিই সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code