“উহানের ল্যাব থেকেই ছড়িয়েছে করোনা” : মাইক পম্পেও

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ  মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, মহামারি করোনাভাইরাস উহানের সেই ল্যাব থেকেই ছড়িয়েছে। প্রাপ্ত আলামত ও তথ্যের ওপর ভিত্তি করেই তা নিশ্চিত হওয়া গেছে বলে দাবি তার। তিনি বলেন, করোনাভাইরাসের উৎস ধামাচাপা দিতে তোড়জোড় করেছে চীনের ক্ষমতাসীন চাইনিজ কমিউনিস্ট পার্টি। উহান ইনিস্টিটিউট অব ভাইরোলজি থেকে অনেক কিছুই তারা মুছে ফেলেছে।

Manual2 Ad Code

ওই ল্যাব থেকেই মহামারি ভাইরাসটি ছড়িয়েছে এমন দাবি করে পম্পেও বলেন, ভাইরাসটির উৎস সম্পর্কে তথ্য জোগাড় করতে আমাদের সর্বোচ্চ যতটুকু সম্ভব ততটুকুই করার চেষ্টা করেছি। চীনারা বিষয়গুলো খুব বাজেভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল।

Manual5 Ad Code

পুনরায় চীনের কোনো ল্যাব থেকেই একই রকম দুর্ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা করে সাবেক এই মার্কিন কূটনৈতিক বলেন, করোনার মতো আরো অনেক ভাইরাস রয়েছে। যেগুলো চীনের বিভিন্ন ল্যাবে মজুদ আছে। ভবিষ্যতে সেখানে থেকে ভাইরাস ছড়িয়ে পড়বে না এমন কোনো নিশ্চয়তা নেই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code