করোনায় বাংলাদেশসহ ৫৭ দেশের ৬৫ ভাগ মানুষ বেকার: গ্যালাপ প্রতিবেদন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual8 Ad Code

করোনাভাইরাস মহামারির কারণে বিশ্বে প্রতি দুজনে একজনের আয় কমে গেছে। বিশেষ করে নিম্ন আয়ের দেশগুলোতে মানুষ চাকরি হারিয়েছে। এমনকি অনেকের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হয়েছে। সোমবার ওয়াশিংটনভিত্তিক জনমত জরিপ প্রতিষ্ঠান গ্যালাপ একটি প্রতিবেদনে তথ্য জানিয়েছে।

জরিপে অংশগ্রহণকারী বাংলাদেশসহ ৫৭টি দেশের ৬৫ শতাংশ মানুষ বলেছে, মহামারিতে তাদের কাজ বন্ধ হয়ে গেছে। ভারত, জিম্বাবুয়ে, ফিলিপাইন, কেনিয়া, এল সালভাদরের মতো দেশের মানুষও এ জরিপে অংশ নেন। তবে উন্নত ও উচ্চ আয়ের দেশগুলোতে কাজ বন্ধ করে দিতে হয়েছে, এমন মানুষের সংখ্যা তুলনামূলকভাবে কম। খবর রয়টার্সের

Manual3 Ad Code

প্রকাশিত প্রতিবেদনে গ্যালাপ জানায়, ১১৭টি দেশের তিন লাখ মানুষের ওপর এ জরিপ চালানো হয়েছে। করোনা মহামারির কারণে তাদের মধ্যে অর্ধেক মানুষের আয় কমে গেছে। এমনকি জরিপের এই পরিসংখ্যান বলছে, বিশ্বে প্রায় ১৬০ কোটি মানুষের ক্ষেত্রে এমনটি ঘটেছে।

গবেষকরা এক বিবৃতিতে বলেন, আয় কমে যাওয়া বা চাকরি হারানোর এই হার থাইল্যান্ডে বেশি। দেশটিতে ৭৬ শতাংশ মানুষের ক্ষেত্রে এমনটা ঘটেছে। আর সুইজারল্যান্ডে এ হার কম। দেশটিতে ১০ শতাংশ হারে পভাব পড়েছে।

Manual2 Ad Code

করোনাভাইরাস মহামারিতে বিশ্বব্যাপী শ্রমিকরা বিশেষ করে নারী শ্রমিকরা বেশি কর্মহীন হয়েছেন। এসব শ্রমিক কম আয়ের কাজ যেমন খুচরা বিক্রি, পর্যটন ও খাদ্য সেবায় নিয়োজিত।

গত বৃহস্পতিবার আন্তর্জাতিক ত্রাণ সংস্থা অক্সফামের জরিপে জানানো হয়, মহামারির কারণে বিশ্বে নারীদের ৮০ হাজার কোটি ডলার আয় ক্ষতিগ্রস্ত হয়েছে।

জরিপে দেখা যায়, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড ও জার্মানিতে প্রতি ১০ জনে একজন বলেছেন, তারা সাময়িকভাবে কাজ বন্ধ রেখেছেন। আর যুক্তরাষ্ট্রে এই সংখ্যা ৩৯ শতাংশ।

প্রতিষ্ঠানটি আরও বলছে, করোনার কারণে প্রতি তিনজনে একজন চাকরি অথবা ব্যবসা হারিয়েছেন। বিশ্বে এ রকম মানুষের সংখ্যা ১০০ কোটি।

Manual3 Ad Code

ফিলিপাইন, কেনিয়া, জিম্বাবুয়ের ৬০ শতাংশ মানুষ তাঁদের চাকরি হারানো বা ব্যবসা লাটে ওঠার কথা জানিয়েছেন। সুইজারল্যান্ডে এই হার ৩ শতাংশ। আর যুক্তরাষ্ট্রে ১৩ শতাংশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code