উৎসবমুখর পরিবেশে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির বনভোজন অনুষ্ঠিত

লেখক: Shiuly
প্রকাশ: ৮ মাস আগে

Manual6 Ad Code

সিলেট ডেস্ক:

উৎসবমুখর পরিবেশে রবিবার ( ১৭ আগস্ট ) অ্যাস্টোরিয়ার রেইনি পার্কে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ-এর উদ্যোগে বার্ষিক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সম্প্রসারণকৃত ইস্ট রিভার পাড়ে অবস্থিত নৈসর্গিক সৌন্দর্যের রেইনি পার্কের এই মিলন মেলায় মৌলভীবাজার তথা বৃহত্তর সিলেট সহ সারা বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ অংশ নেয়। পাশাপাশি লন্ডন, কানাডা, মিশিগান, নিউ জার্সি, ফিলাডেলফিয়া সহ বিভিন্ন দেশে ও শহরের অনেক অতিথি অংশ নেয় এই মিলন মেলার।

বেলুন উড়িয়ে বনভোজন উদ্বোধনের পর বিভিন্ন বয়সী ছেলে মেয়েদের দৌড় প্রতিযোগিতা, মহিলাদের ঐতিহ্যবাহী বালিশ খেলা সহ বিভিন্ন ধরনের খেলাধুলায় বিকেল পর্যন্ত সবাই পিকনিকের আমেজে ব্যস্ত ছিল। এই সময় শিশুদের জন্য খেলনা সহ নারীদের জন্য উপহার সামগ্রী বিতরণ করা হয়।

Manual8 Ad Code

সকাল থেকে তরমুজ সহ বিভিন্ন ধরনের ড্রিংস, তরুণ ছেলেমেয়েদের জন্য পিজা, শিশুদের জন্য চিপস এর পাশাপাশি হরেক রকমের সুস্বাদু আইটেম দিয়ে মধ্যাহ্ন ভোজ আয়োজন করা হয়। পুরো অনুষ্ঠানে সংগীতের ব্যবস্থা রাখা হয়।

শেষ বিকেলে ছেলেমেয়েদের ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও মহিলাদের বালিশ খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর কাঙ্ক্ষিত রাফেল ড্র মাধ্যমে নগদ এক হাজার ডলার, আইফোন মাইক্রোওভেনশন সহ নানান ধরনের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।

Manual2 Ad Code

অনুষ্ঠানে অতিথিদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির সভাপতি সোহান আহমদ টুটুল, সাধারন সম্পাদক সৈয়দ রুহুল আলী, প্রথম সহ-সভাপতি মো: জাবেদ উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মামুন ।

Manual1 Ad Code

সুন্দর আয়োজনে অনুষ্ঠিত বনভোজনে প্রধান অতিথি ছিলেন সাবেক মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য সৈয়দা হাসনা বেগম। তাছাড়া কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সেক্রেটারি মোহাম্মদ আলী, সমাজসেবা সম্পাদক জামাল আনসারী, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির সাবেক সভাপতি তজম্মুল হোসেন ,টাইম টিভির সিইও ও বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, ডাইরেক্টর সৈয়দ ইলিয়াস খসরু, কমিউনিটি এক্টিভিজ ও মূলধারার রাজনীতিক মেরি জোবাইদা, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান, ও সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, সাবেক সাধারণ সম্পাদক জুনেদ খান ও আহমেদ জিলু ,ইমরান হোসেন ,মোহন ইসলাম,বাপার প্রতিষ্ঠাতা শামসুল হক ও সদস্য সৈয়দ এনায়েত আলী ,এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা দেওয়ান সাহেদ চৌধুরী,ভাইস প্রেসিডেন্ট কয়েস আহমেদ, উপদেষ্টা আব্দুর রহমান, জালালাবাদ এসোসিয়েশন ভারপ্রাপ্ত সম্পাদক সম্পাদক রোকন হাকিম, কুলাউড়া এসোসিয়েশনের সাবেকসভাপতি চৌধুরী ,ও শাহ আলা উদ্দিন ও আবুল কালাম ,বিয়ানীবাজার সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাবেক সভাপতি মাসুদুর রহমান শানু ওউপদেষ্টা কিনু চৌধুরী, কংগ্রেস ম্যান জামাল বৈউমেন, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম ,গোলাপগঞ্জ সোসাইটির সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সদস্য এনাম আহমেদ, শামসুল ইসলাম, মোহাম্মদ রুবেল,মোহাম্মদ হোসেন আম্বিয়া মিয়া ,নুরে আলম জিকু, আবুল কালাম, নুরুল হক,কমিউনিটি এক্টিভিজ মোহাম্মদ জিন্নাহ, এম এ বাকী, লুটেনেন বিলাল উদ্দিন, সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মামুন,কুলাউড়া বাংলাদেশের সাবেক সাধারণ সম্পাদক জাবেদ আহমদ।

এছাড়া বনভোজনের কীড়া প্রতিযোগিতা সহ সার্বিক আয়োজনে অন্যান্যর মধ্যে সহযোগিতা করেন, কোষাধক্ষ্যঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদকঃ শাহীন আহমেদ, সাবেক সহ সাধারণ সম্পাদক নিখিল দেবনাথ, প্রচার সম্পাদকঃ রবিন আহমদ, সমাজ কল্যান ও ক্রীড়া সম্পাদকঃ জাবেদ আহমদ, শিক্ষা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদকঃ সত্যম দেব ও মহিলা বিষয়ক সম্পাদিকাঃ সুমেনা আহমদ সুমি। কার্যনির্বাহী সদস্যদের মধ্যে :-শাহীন হাসনাত, আলতাফ হোসেন, সৈয়দ পাভেল উদ্দিন, চমন উদ্দিন, জাকারিয়া সাহা, রিটন সরকার, মোঃ ফরহাদ চৌধুরী, মোঃ মহসিন মিয়া, হাছান আল ফাহাদ ও আরিফ আহমেদ। উপদেষ্টা পরিষদের মধ্যে :-আলহাজ্ব ফকরুল ইসলাম, সৈয়দ ছিদ্দিকুল হাছান, আব্দুল মছব্বির, সালেহ আহমদ চৌধুরী, সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, মিয়া মোঃ আলতাফ হোসেন, দেওয়ান মোস্তাক রাজা, এজাজ আহমেদ, আহমদ, দারাদ আহমদ, মোঃ আব্দুল হাকিম সুলেমান ও মোঃ শাহ জাহান খাঁন প্রমুখ নেতৃবৃন্দ।

Manual5 Ad Code

এছাড়া আরো উপস্থিত ছিলেন শামিম কুরুবি,আব্দুল হান্নান, শিদ্বার্থ দাশ চৌধুরী,আব্দুর রহিম তাজুদ , সৈয়দ জুয়েল, মুহিবুর রহমান,তপবীর রায় বুরণ, সুমন দে,ফাল্গুনী দাশ,লায়েককুল হাছান লায়েক,মোহাম্মদ আলী জিন্নাহ, এম এ বাকী,আল আমিন জিলা,আজিজুর রহমান,মাসুক আহমদ,লাভলু আহমদ,মাহবুব আহমদ, রমযান আলী,মখন মিয়া,আব্দুল হাকিম,অজিত দেবনাথ লিটন,লাল মিয়া, নারায়ণ দে, ,নুরুল ইসলাম সৈয়দ ছাদিক,সৈয়দ ফাহমী, সৈয়দ ফাহীম আহমদ,হেলাল খান,হেলাল তরফদার,কামাল আহমেদ,মুহিব আহমদ,শাহান খান তারেক আহমদ,শাহ রায়হান,বশির খান,মোহন ইসলাম তকদির রায় বুরন,জিলু খান,হাছান আহমেদ সুমন আহমদ সৈয়দ ছিলাদ সোহেল আহমদ মুহিত আহমদ, সফি আহমদ সৈয়দ রাহাত,হাজী মুহিবুর রহমান,জালাল চৌধরী,তুহিন আহমদ,ইমরান তরফদার,মিরাসদার অসরাফ।#

ডেস্ক: এস

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code