উ. কোরিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রস্তাব আটকালো চীন-রাশিয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ উত্তর কোরিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করতে চেয়েছিলো মার্কিন যুক্তরাষ্ট্র। সে লক্ষ্যে জাতিসংঘে প্রস্তাবও দিয়েছিলো দেশটি। কিন্তু তা আটকে দিয়েছে চীন ও রাশিয়া। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

Manual7 Ad Code

প্রতিবেদনে বলা হয়, পিয়ংইয়ং এর সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জবাবে উত্তর কোরিয়ার ৫ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপে নিরাপত্তা পরিষদে প্রস্তাব আনে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রুদ্ধদ্বার ওই বৈঠকে প্রস্তাবের বিরোধিতা করে তা বিলম্বিত করে দেয় চীন ও রাশিয়া।

Manual7 Ad Code

সম্প্রতি বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। দেশটির দাবি, সেগুলো সুপারসনিক ক্ষেপণাস্ত্র। এর জবাবে নিরাপত্তা পরিষদের মাধ্যমে দেশটির ৫ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব আনে যুক্তরাষ্ট্র।

এনডিটিভি জানায়, বৃহস্পতিবার মার্কিন ওই প্রস্তাবের ওপর ‘আপত্তি’ উপস্থাপন করেছে চীন ও রাশিয়া। এতে প্রস্তাবটির ভবিষ্যতও অনিশ্চয়তায় পড়েছে। চীন নিরাপত্তা পরিষদে বলেছে নিষেধাজ্ঞাটি খতিয়ে দেখতে তাদের আরও সময় লাগবে। আর রাশিয়া বলেছে, মার্কিন প্রস্তাবের সমর্থনে আরও বেশি প্রমাণ লাগবে।

Manual5 Ad Code

জাতিসংঘের বর্তমান নিয়ম অনুযায়ী, এই আটকে থাকার সময় ছয় মাস পর্যন্ত হতে পারে। তারপরে আরও এক পরিষদ সদস্য এই সময়সীমা আরও তিন মাস বাড়াতে পারে। ওই মেয়াদ শেষ হলে আলোচনার টেবিল থেকে প্রস্তাবটি স্থায়ীভাবে সরিয়ে ফেলা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code