ঋষি সুনাক ও শি জিনপিংয়ের বৈঠক বাতিল

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

লন্ডন প্রতিনিধি: ঋষি সুনাক ও শি জিনপিংয়ের বৈঠক বাতিলবাঁয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ডানে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক
জি-২০ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যকার বৈঠক বাতিল হয়েছে। বুধবার বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
গার্ডিয়ানের ডেপুটি পলিটিক্যাল এডিটরের টুইটের বরাতে এ খবর দিয়েছে রয়টার্স।

Manual4 Ad Code

এই সাংবাদিক টুইটারে লিখেছেন, সুনাকের সঙ্গে চীনের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক আজ (স্থানীয় সময়) বিকেলে বাতিল হয়েছে। এর কারণ হিসেবে পোল্যান্ডে মিসাইল হামলা নিয়ে সকালের এক বৈঠকের পর সময় স্বল্পতাকে দেখানো হচ্ছে।

Manual2 Ad Code

ডাউনিং স্ট্রিট বলছে, বৈঠক বাতিল হলেও সুনাক বিষয়টিকে এগিয়ে নিতে চান। সুনাকের মুখপাত্র বলেছেন, প্রধানমন্ত্রী মনে করেন প্রেসিডেন্ট শি এর সঙ্গে কথোপকথনের এখনো গুরুত্ব রয়েছে।

Manual7 Ad Code

কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের প্রেসিডেন্টের ফোনালাপ না হওয়ার ব্যপ্তি ১৮ মাস। আর সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল ২০১৮ সালে। ২০১৮ সালের জানুয়ারিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে তিন দিনের সফরে চীন গিয়েছিলেন। পরবর্তী প্রধানমন্ত্রী বরিস জনসন ২০২১ সালের মার্চে প্রেসিডেন্ট শি এর সঙ্গে ফোনালাপ করেছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code