এআইআইবির ব্যাপারে আরো বেশী তদন্ত

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

কানাডা অফিস:  চীনের উদ্যোগে গঠিত এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) বিষয়ে তদন্ত আরও বিস্তৃত করার সিদ্ধান্ত নিয়েছে কানাডা। একই সঙ্গে বহুজাতিক এ ব্যাংকে তাদের অংশগ্রহণ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। কানাডার সরকার শুক্রবার এ ঘোষণা দিয়েছে।

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

বার্তা সংস্থা এএফপিকে উদ্ধৃত করে সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, কানাডার সরকার গত জুনে এআইআইবিতে তাদের অংশগ্রহণ সাময়িক সময়ের জন্য স্থগিত রাখার ঘোষণা দিয়েছিল। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি পেছনে থেকে ব্যাংকটির ব্যাপারে কলকাঠি নাড়ছে, একজন হুইসেল-ব্লোয়ার (গোপণ তথ্য ফাঁসকারী) এমন কথা জনসমক্ষে প্রকাশ করার পর কানাডা এ সিদ্ধান্ত নেয়।

 

এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক গঠিত হয় চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিশেষ উদ্যোগে। ২০১৬ সালে এটি চালু হয়। লক্ষ্য ছিল, বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মতো প্রতিষ্ঠানে পশ্চিমা প্রভাব কমিয়ে আনা।

Manual4 Ad Code

 

এ ব্যাংকের সদস্যসংখ্যা এখন ১০৬, যার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স ও জার্মানি। এআইআইবির বিষয়ে নেওয়া সর্বশেষ সিদ্ধান্ত সম্পর্কে কানাডার উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এক বিবৃতিতে বলেন, ‘ঘনিষ্ঠ কয়েকটি আন্তর্জাতিক অংশীদারের সঙ্গে আলোচনা করার পর কানাডা এআইআইবির ব্যাপারে পর্যালোচনা আরও বিস্তৃত করছে।’ তিনি আরও জানান, ব্যাংকটিতে তাঁর দেশের অংশগ্রহণ অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে।

Manual7 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code