‘এই মাসের শেষের দিকে করোনা ভ্যাকসিন আসবে, ফ্রী দেয়ার চেষ্টা করছে সরকার।’ – কুষ্টিয়ায় মাহাবুব উল আলম হানিফ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

নাদিয়া ইসলাম মিম, কুষ্টিয়া ॥
‘এই মাসের শেষের দিকে বাংলাদেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন আসবে, জনগনকে তা ফ্রীতে দেওয়ার চেষ্টা করছে সরকার।’ এমন মন্তব্য করে আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ করোনার ভ্যাকসিন নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করা মন্তব্যের সমালোচনা করেছেন। হানিফ বলেন, যখন বড় বড় রাষ্ট্র করোনা মোকাবেলায় হিমশীম খাচ্ছেন তখন সীমিত সম্পদ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দক্ষতা দিয়ে করোনা দূর্যোগ মোকাবলোয় সক্ষম হয়েছেন।
হানিফ বলেন, মির্জা ফখরুলরা শুধু বলার জন্যই বলেন। ভ্যাকসিন দেওয়ার জন্য সরকার তালিকা করছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা ক্লাব থেকে শুনেছেন। ক্লাবমুখীদের কাছে অনেক কাল্পনিক বিষয় আসে। জনগনকে ফ্রীতে দেওয়ার জন্য ইতিমধ্যে তহবিল গঠন করছে সরকার।
এসময় হানিফ আরও বলেন, আমাদের সরকার গত ১০ বছরে ৬ বিলিয়ন রিজার্ভ থেকে ৪৩ বিলিয়ন ডলারে উন্নীত করেছে এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের সহ্য হয়না। তাদের প্রিয় পাকিস্তানের রিজার্ভ হচ্ছে ২০ বিলিয়ন ডলারের নিচে। পাকিস্তানের চেয়ে আমাদের রিজার্ভ ডবলের বেশি। এটাও মির্জা ফখরুলদের কাছে কষ্টদায়ক। এ জন্য তারা এটা জানতেও চাননা, মানতেও চাননা। ফখরুলরা এই সরকারের প্রতি আস্থা না পেলেও জনগন কিন্তু আস্থাশীল। কারন জনগন দেখেছে শেখ হাসিনা ক্ষমতায় থাকা মানে দেশের উন্নয়ন অগ্রগতি ও মানুষের ভাগ্য উন্নয়ন হয়।
সোমবার দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়া শহরে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। পরে কুষ্টিয়ার খোকসা পৌরসভার নবনির্বাচিত মেয়র তারিকুল ইসলাম মাহাবুব উল আলম হানিফকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ এমপিসহ আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code