‘এই মুহূর্তে ৮৫ ভাগ করোনা আক্রান্তই নন-ভ্যাক্সিনেটেড’

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে দেশে আক্রান্ত রোগীদের প্রায় ৮৫ ভাগই নন ভ্যাক্সিনেটেড বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, এ পর্যন্ত দেশের ১৪ কোটির মত মানুষকে ভ্যাক্সিন দেওয়া সম্ভব হয়েছে। তবে,  আমাদের টার্গেট পপুলেশনের আরও ৩ কোটি মানুষকে এখনো ভ্যাক্সিন দেওয়া সম্ভব হয়নি, যাদের অধিকাংশই পরিবহন খাতের, শিল্প কারখানায় কর্মরত সদস্য বা বিভিন্ন দোকান-পাটে কর্মরত কর্মী বাহিনীর সদস্য।

গতকাল মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেলে অনলাইন জুম প্লাটফর্মে অংশ নিয়ে বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ওমিক্রন মোকাবিলায় প্রস্তুতি ও করণীয় শীর্ষক জরুরি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

Manual2 Ad Code

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দ্রুতই আমাদের এই ৩ কোটি নন- ভ্যাক্সিনেটেড মানুষকে ভ্যাক্সিনেশনের আওতায় নিয়ে আসা হবে। এটি সময় মতো করা গেলে ওমিক্রনের কারণে দেশে ক্ষতির পরিমাণ অনেকটাই কমে যাবে। তিনি বলেন, দেশে এখন ওমিক্রন খুব দ্রুততার সাথে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সে অনুযায়ী মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলছে না। দেশে সংক্রমণের হার মাত্র ১ ভাগ থেকে বেড়ে ৩২ ভাগ হয়েছে। মৃত্যুহার মাত্র ১ ভাগ থেকে ১৭ ভাগ হয়ে গেছে। অথচ বাণিজ্য মেলায় দেখা যাচ্ছে, মানুষ গাদাগাদি করে চলাফেরা করছে। সেখানে অনেকেই মাস্ক পরিধান করছে না। দেশের অন্যান্য জনবহুল স্থানেও একই অবস্থা রয়েছে।

Manual7 Ad Code

তিনি বলেন, সরকার কোভিডের প্রথম দুটি ঢেউ দেশের মানুষের সহায়তায় সফল হয়েছে। এবারও দেশের মানুষের সহায়তা ছাড়া সফল হওয়া সম্ভব হবে না। আর এ যাত্রায় সফল হতে সবাইকে মাস্ক পড়তে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code