একইস্থানে কথা বললেন ট্রাম্প

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক:

Manual1 Ad Code

তিন মাস আগে এক আততায়ীর গুলিতে প্রাণ হারাতে বসেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সে যাত্রায় বেঁচে গিয়েছিলেন তিনি। তারপরও ওই ‘দু:খ ও হৃদয়বিদারক’ ঘটনাস্থলেই আবারও সমাবেশ করলেন তিনি। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার বাটলারের যে জায়গায় ট্রাম্পের ওপর হামলা হয়েছিল, শনিবার সেখানেই ওইদিনের না বলা কথাগুলো বললেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

Manual7 Ad Code

গত ১৩ জুলাই বাটলারে নির্বাচনী প্রচারে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্পকে গুলি করেন হামলাকারী। কানে গুলি লাগে তার। এক স্বেচ্ছাসেবী দমকলকর্মী নিহত হন। তার দুই সমর্থকও আহত হন। পরে অবশ্য নিরাপত্তাকর্মীদের গুলিতে নিহত হন সন্দেহভাজন হামলাকারী।

Manual2 Ad Code

সেই হামলায় ভয় না পেয়ে বরং আবারও সেখানেই সমাবেশ করলেন ট্রাম্প। সমর্থকদের উদ্দেশে বললেন, ‘ওইদিন ১৫ সেকেন্ডের জন্য সময় থমকে দাঁড়িয়েছিল।’ তবে হামলাকারীর উদ্দেশ সফল হয়নি বলেও জানিয়েছেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code