একই তারিখে জন্ম হলেও সমবয়সী নয় তিন বোন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code
Manual7 Ad Code

তাই বলে নিক-ক্রিস্টিন দম্পতির একই তারিখে তিন সন্তান জন্ম দেওয়ার কোনো পরিকল্পনা কিন্তু ছিল না। এ ব্যাপারে ক্রিস্টিন বলেন, ‘আমরা শুধু তিন বছরের ব্যবধানে একেকটি সন্তান নেওয়ার পরিকল্পনা করেছিলাম। তবে আমাদের অবাক করে দিয়ে তিনজন একই দিনে জন্ম নিয়ে ফেলেছে।’

সিএনএন জানায়, সোফিয়ার জন্মের ঠিক তিন বছর পর গিউলিয়ানার জন্ম নেওয়াটা কাকতালীয় বলা যেতে পারে। তবে মিয়ার জন্ম হয়েছে নির্ধারিত সময়ের বেশ আগেই। সেপ্টেম্বরে জন্ম হওয়ার কথা ছিল শিশুটির। কিন্তু ক্রিস্টিন গর্ভাবস্থায় করোনাভাইরাসে সংক্রমিত হন। কিছু জটিলতা দেখা দেওয়ায় নির্ধারিত সময়ের আগেই পৃথিবীতে চলে এসেছে তাঁর তৃতীয় সন্তান মিয়া। একই তারিখে তিন মেয়ের জন্ম হওয়ায় বেশ উৎফুল্ল নিক-ক্রিস্টিন দম্পতি। তাঁরা এখন একই তারিখে তিনজনের জন্মদিন উদ্‌যাপনের পরিকল্পনা শুরু করেছেন। জন্মদিনে আরেকজন বোন পাওয়ায় খুশি সোফিয়া ও গিউলিয়ানাও।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code