একসঙ্গে বেতন হবে সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক: মাস শেষে নির্দিষ্ট দিনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর ফলে সরকারি-বেসরকারি উভয় একই দিনে বেতন ভাতা পাবেন বলে জানা গেছে।

Manual5 Ad Code

বিষয়টি নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিন বলেন, সরকারি ও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের একদিনে বেতন প্রদান করা হবে। এটা দরকার, এ নিয়ে আমাদের কাজ চলছে। বেতনের পুরো কার্যক্রমটি ডিজিটালাইজ হয়ে গেলে সরকারি সিস্টেমে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাদের সরকারি অংশের টাকা পেয়ে যাবে। এতে আমাদেরও কাজের চাপ কমবে। তাদের জন্যও উপকার হবে।

এদিকে সহকারী শিক্ষক কর্মচারীদের সকল সুযোগ সুবিধাসহ নির্ধারিত দিনে বেতন-ভাতা প্রদানের দাবি জানিয়েছেন শিক্ষক নেতৃবৃন্দ।

Manual8 Ad Code

তাদের দাবি, আমরা একই সমান পরিশ্রম করে শিক্ষার্থীদের পাঠদান করছি। ক্ষেত্র বিশেষে আমাদের বেশিই শ্রম দিতে হয়। কিন্তু মূল্যায়নের ব্যাপারে আমরা পিছিয়ে।

Manual1 Ad Code

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের মুখপাত্র মো. নজরুল ইসলাম রনি বলেন, সরকার মাস শেষ হতেই শিক্ষক-কর্মচারীদের বেতন দিতে পারে। কিন্তু বেসরকারি শিক্ষকদের বেলায় কেন এ গড়িমসি? আমাদের কথা হচ্ছে সরকারি নিয়মে বেতন প্রদান করতে হবে। একই সঙ্গে ২৫ শতাংশের পরিবর্তে শতভাগ ঈদ বোনাস দিতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code