এক্সেলেরেটর প্রোগ্রাম এখন বাংলাদেশে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: ২০২২ সালে এশিয়া প্যাসিফিক কমিউনিটি এক্সেলেরেটর নিয়ে এসেছে মেটা, যা আগে ফেসবুক কোম্পানি নামে পরিচিত ছিল। এই প্রোগ্রামের লক্ষ্য, ফেসবুকের বিভিন্ন কমিউনিটির অ্যাডমিনদের নেতৃত্ব বিষয়ক দক্ষতা বিকাশে সাহায্য করা। যেন তারা ডিজিটাল টুল ব্যবহার করে তাদের কমিউনিটির প্রভাব বৃদ্ধি করতে পারেন। এ বছর বাংলাদেশের কমিউনিটি গ্রুপগুলোও এতে অংশ নিতে পারবে। নির্বাচিত ফেসবুক কমিউনিটি গ্রুপ মেটার গ্লোবালগিভিং প্রোগ্রাম থেকে ৪০ হাজার ইউএস ডলার অনুদান পাবে। এর সাহায্যে অ্যাডমিনরা তাদের কমিউনিটির লক্ষ্য অনুযায়ী একটি উদ্যোগের পরিকল্পনা গ্রহণ করে সে উদ্দেশ্যে কাজ করতে পারবেন। এছাড়া কমিউনিটি লিডারদের কোচিং দেওয়া হবে। তারা নিজেদের কাজের ক্ষেত্রে অন্যান্য ব্যক্তির সঙ্গে আলোচনা ও যোগাযোগেরও সুযোগ পাবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code