এক কঙ্কালেই ৬৬ কোটি টাকা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় ট্রাইসেরাটপস ডায়নোসারের দেহাবশেষ (কঙ্কাল) বিক্রি করা হয়েছে। নিলামে যার মূল্য উঠেছে ৭৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলারে। বাংলাদেশি মুদ্রায় যা ৬৬ কোটি ৩৭ লাখ ১৮ হাজার টাকা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

 

 

Manual8 Ad Code

প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার ট্রাইসেরাটপস ডায়নোসারের দেহাবশেষটি নিলামে তোলা হয়। এটি নিলামে তোলে ড্রোআউট নামের একটি প্রতিষ্ঠান।

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

জানা যায়, ড্রোআউট প্রাথমিকভাবে ধারণা করেছিল, কঙ্কালটি ১২ থেকে ১৫ লাখ ডলারের মধ্যে বিক্রি হয়ে যাবে।

বিগ জন নামে পরিচিত এই ট্রাইসেরাটপস ডায়নোসারের দেহাবশেষটি যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটায় পাওয়া গিয়েছিল। ২ দশমিক ৬২ মিটার লম্বা ও দুই মিটার চওড়া কঙ্কালটির খোঁজ ২০১৪ সালে পাওয়া যায়। ৬ কোটি ৬০ লাখ বছরের পুরোনো দেহাবশেষটির ৬০ শতাংশ ২০১৫ সালে উদ্ধার করা হয়।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code