এক বছরের জন্য সুরক্ষা দেবে আস্ট্রাজেনেকার করোনা টিকা: সিইও

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান আস্ট্রাজেনেকা-র করোনা টিকা প্রায় এক বছরের জন্য এ ভাইরাস থেকে মানুষকে সুরক্ষা দেবে। মঙ্গলবার বেলজিয়ান রেডিও স্টেশন-এর সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা পাস্কাল সরিওট। পাস্কাল সরিওট বলেন, তার প্রতিষ্ঠান ইতোমধ্যেই অক্সফোর্ড ইউনিভার্সিটির বিশেষজ্ঞদের উদ্ভাবিত করোনা টিকার হিউম্যান ট্রায়াল শুরু করেছে। যুক্তরাজ্যে শিগগিরই এর প্রথম পর্বের ট্রায়াল শেষ হবে। তৃতীয় ধাপের ট্রায়ালও ইতোমধ্যেই শুরু হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code