এটা বাংলাদেশের সম্ভাব্য সেরা দল

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনাইলে দারুণ লড়াই করে ছিটকে যেতে হয়েছে বাংলাদেশকে। বিদায় নিলেও লাল-সবুজ দলের খেলা সবার চোখে পড়েছে। এমনিতে সাম্প্রতিক সময়ের জাতীয় দলকে আগে থেকেই সম্ভাব্য সেরা দল হিসেবে বলে আসছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। আজ রবিবার এক অনুষ্ঠানে অর্ধ কোটি টাকা বোনাস দলকে তুলে দেওয়ার সময় তা আবারও উচ্চারিত হলো তার কণ্ঠে।

Manual1 Ad Code

গ্রুপ পর্বে দুটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। লেবাননের বিপক্ষে ভালো খেলেও হার। সেমিতে কুয়েতের কাছে এক গোলে হেরে বিদায়। সুযোগ পেয়েও লক্ষ্যভেদ করতে না পারার কারণে আফসোসও হয়েছে। তবে সালাউদ্দিন মনে করছেন সামনের দিকে সাফে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে, ‘আমরা সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হতে পারিনি। তবে ভবিষ্যতে আমরা চ্যাম্পিয়ন হবো। আমরা যে পথে আছি, আগামী বছর দুয়েকের মধ্যেই আমরা নিজেদের চ্যাম্পিয়ন হিসেবে দেখতে পাবো। তবে আমি দলের খেলায় খুবই সন্তুষ্ট।’

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code