এত অপরিচিত হয়ে গেলেন আপনি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী। ভালোবেসে ২০১৮ সালের ২০ জুলাই গোপনে বিয়ে করেন তারা। তাদের মধ্যকার সম্পর্ক ঠিক কোন পর্যায়ে রয়েছে, তা এখনও অস্পষ্ট। শাকিবের দাবি, তারা আর একসঙ্গে নেই। তবে বুবলীর কথা ভিন্ন।

Manual7 Ad Code

সম্প্রতি অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে দেওয়া এক সাক্ষাৎকারে কান্নাজড়িত কণ্ঠে শাকিবকে উদ্দেশ্য করে বুবলী বলেন, ‘এত অপরিচিত হয়ে গেলেন আপনি!’

এর ক’দিন আগে, ‘প্রিয়তমা’ সিনেমার শুটিংয়ের ফাঁকে জয়ের মুখোমুখি হন শাকিব। সেসময় নানা বিষয় নিয়ে কথা হয় তাদের। আর এবার জয়ের সঙ্গে কথা বললেন বুবলী।

Manual5 Ad Code

শাকিবকে শেষবারের মতো অনুরোধ করে কাঁদতে কাঁদতে বুবলী বললেন, ‘আপনার কাছে রিকোয়েস্ট করছি, আপনি আর কোনো মিথ্যা অপপ্রচার করে, ব্লেইম-গেম করে আমাদের শেহজাদকে অপমান করবেন না। আপনার প্রতি আমার আর কিছু বলার নেই। আপনি আমার কাছে অনেক আগেই অপরিচিত হয়ে গেছেন। তারপরও আমি চেষ্টা করেছি, সব কিছু ঠিক করার। কিন্তু কিছুই হয়নি। আমি চাই, আপনি নিজের মতো ভালো থাকুন। তবে আমাকে আর আমার সন্তানকে সুস্থভাবে বাঁচতে দিন।’

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code