ক্যাটরিনা-ভিকির মধুচন্দ্রিমার পরিকল্পনা ফাঁস! 

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

বিনোদন ডেস্কঃ ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ের ধুমধাম চলছে। তিন দিনের জমকালো আয়োজন ইতোমধ্যে শুরু হয়ে গেছে। ভারতের গণমাধ্যমের খবর বলছে, সোমবারই বিয়ের ভেন্যু জয়পুরের বারওয়ারার সিক্স সেনেসেসে রিসোর্টে পৌঁছে গেছে গেছেন এ জুটি। সঙ্গে রয়েছে তাদের পরিবার ও ঘনিষ্ঠরা।

মঙ্গলবার থেকে ক্যাট-ভিকির বিয়ে পূর্ব অনুষ্ঠানমালা শুরু হয়ে গেছে। আজ হলুদ সন্ধ্যা, কাল সাত পাকে বাঁধা পড়বেন। প্রচলিত প্রথা মেনেই বিয়েবন্ধনে আবদ্ধ হচ্ছেন তারা।  বৃহস্পতিবার বিকাল ৩টায় বিয়ের মূল অনুষ্ঠান।

Manual1 Ad Code

বিয়ের পর তাদের সংবর্ধনাও দেওয়া হবে। যেখানে দুজনের বন্ধু, শুভাকাঙ্ক্ষী, সহকর্মীদের দাওয়াত করা হবে। মধুচন্দ্রিমার পরিকল্পনাও করে রেখেছেন ক্যাটরিনা।
পিঙ্কভিলার বরাত দিয়ে ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম বলিউড বাবলের বুধবারের প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের পর ক্যাটরিনাকে ভিকির মধুচন্দ্রিমার পরিকল্পনা ফাঁস হয়ে গেছে। তারা দুজন মালদ্বীপে উড়াল দেবেন, সেখানে একান্তে সময় কাটাবেন।

Manual8 Ad Code

জানা গেছে, বৃহস্পতিবার জয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে ছোট্ট ভ্যাকেশন নেবেন ক্যাটরিনা।  পরে সময় করে মধুচন্দ্রিমার জন্য মালদ্বীপে যাবেন।

তবে হানিমুনে যাওয়ার আগেই মুম্বাইয়ের তাজ ল্যান্ড ইন্ডে ভিকি-ক্যাটরিনার সংবর্ধনা হবে। যেখানে তাদের বন্ধু ও সহকর্মীদের আমন্ত্রণ জানানো হবে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code