এনবিআরে দ্বিতীয় দিনের মতো কলম বিরতি, স্থবির রাজস্ব কার্যক্রম

লেখক: Nopur
প্রকাশ: ১ বছর আগে

Manual8 Ad Code

অর্থনীতি ডেস্ক:

অংশীজনদের মতামত উপেক্ষা করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ জারির প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো সারাদেশে একযোগে কলম বিরতি পালন করছেন প্রতিষ্ঠানটির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। বৃহস্পতিবার ( ১৫ মে ) সকাল ১০টা থেকে কলম বিরতিতে রয়েছেন তাঁরা। এতে রাজস্ব কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের দাবি, মধ্যরাতে জারি করা অধ্যাদেশ বাতিল ও সবার মতামত নিয়ে আলোচনা-পর্যালোচনার মাধ্যমে নতুন করে প্রণয়ন করতে হবে।

আগের দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলম বিরতির পর আজ বৃহস্পতিবার পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টা থেকে ঢাকার এনবিআর ভবনসহ সারা দেশে কাস্টমস, ভ্যাট ও শুল্ক কার্যালয়ে কলম বিরতি শুরু হয়। তবে আগের দিনের চেয়ে আজকে ২ ঘণ্টা বেশি সময় ধরে চলবে কলম বিরতি। শেষ হবে বিকেল ৩টায়। আগামী শনিবারেও একই সময়ে কলম বিরতির ঘোষণা রয়েছে।

এ বিষয়ে কাস্টমসের অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুণ্ডু বলেন, ‘সারাদেশে আমাদের কলম বিরতি চলছে। বিকাল ৩টা পর্যন্ত চলবে।’

এদিকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ আজ বিকাল ৩টায় সংবাদ সম্মেলন আহ্বান করেছে। পরিষদের পক্ষে বলা হয়েছে, ‘দেশ ও রাষ্ট্রের স্বার্থে আপনাদের সহযোগিতা কামনা করছি।’

Manual4 Ad Code

এ বিষয়ে সাধন কুমার কুণ্ডু বলেন, ‘যেহেতু এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কোনো কমিটি নেই। সাংবাদিকেরা বিচ্ছিন্নভাবে তথ্য সংগ্রহ করছেন। তাই আমরা সংবাদ সম্মেলন করাই শ্রেয় মনে করছি।’

গত সোমবার (১২ মে) মধ্যরাতে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ করার বিষয়ে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। গত ১৭ এপ্রিল উপদেষ্টা পরিষদে খসড়া অনুমোদনের ২৫ দিন পর এই অধ্যাদেশ জারি করা হয়।

Manual2 Ad Code

অধ্যাদেশের খসড়াতেই আপত্তি জানিয়ে এটি বাতিলের দাবি তোলে আয়কর ও শুল্ক ক্যাডারের সদস্যদের সমিতি। ক্যাডার সার্ভিসের বাইরের কর্মকর্তা-কর্মচারীরাও এই দাবির পক্ষে এক জোট হন।

Manual2 Ad Code

তবে শুরুতে কর্মকর্তাদের দাবির পক্ষে অনড় থাকলেও ধীরে পরে দুই সমিতির শীর্ষ নেতারা পিছু হটেন। আর এতে সমিতির পদে থাকা অনেক কর্মকর্তা গতকাল বুধবার পদত্যাগ করেন।

এনবিআর সূত্রে জানা গেছে, ট্যাক্স ক্যাডার অ্যাসোসিয়েশনের ৫১ সদস্যের মধ্যে ২০ জনের বেশি পদত্যাগ করেছেন। আর কাস্টমস ও ভ্যাট ক্যাডার অ্যাসোসিয়েশনের ২১ সদস্যের কমিটি হওয়ার পরপরই ৫ জন কর্মকর্তা অবসরে চলে যান। ফলে বাকি ১৬ সদস্যের মধ্যে ১২ জনই পদত্যাগ করেছেন। আজ আরও অনেকেই পদত্যাগ করবেন বলে ধারণা করছেন কর্মকর্তারা।

অধ্যাদেশ বাতিল করে সবার মতামত নিয়ে নতুন করে অধ্যাদেশ জারির দাবিতে আন্দোলনে নেমেছেন এনবিআর কর্মকর্তারা। আন্দোলন এগিয়ে নিতে গত মঙ্গলবার এনবিআরের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গঠন করা হয় সম্মিলিত প্ল্যাটফর্ম ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’। পরিষদের পক্ষ থেকে তিন কার্যদিবসে কলম বিরতি পালনের ঘোষণা আসে। বুধ, বৃহস্পতি ও শনিবারের কলম বিরতির পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে ঐক্য পরিষদ।

আগের দিন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের বিবৃতিতে বলা হয়, ‘দেশের স্বার্থে রাজস্ব ব্যবস্থার একটি যুগোপযোগী ও টেকসই সংস্কার অত্যন্ত প্রয়োজন। এনবিআরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ রাজস্ব ব্যবস্থা সংস্কারের দাবি দীর্ঘদিন ধরে করে আসছে। সংস্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীজন হওয়া সত্ত্বেও কাস্টমস ও ট্যাক্স সার্ভিসের হাজার-হাজার কর্মকর্তা-কর্মচারীদের মতামত গ্রহণ না করে ও সরকারের গঠন করা সংস্কার কমিটির সুপারিশ প্রকাশ না করে এবং তা আলোচনা-পর্যালোচনার সুযোগ না রেখে জারিকৃত অধ্যাদেশের মাধ্যমে যে সংস্কারের প্রস্তাব করা হয়েছে, তা দেশের রাজস্ব ব্যবস্থায় বিপর্যয় সৃষ্টি করবে বলে ঐক্য পরিষদ মনে করে।’

আগের দিন রাজস্বসংক্রান্ত সেবা প্রদান বিঘ্নিত হওয়া দুঃখ প্রকাশ করে ঐক্য পরিষদের বিবৃতিতে বলা হয়, ‘সম্মানিত করদাতা ও সেবাপ্রার্থীগণের সাময়িক অসুবিধার জন্য ঐক্য পরিষদ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ মনে করে, তাঁদের এই সাময়িক ত্যাগ দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে ও রাজস্ব ব্যবস্থার টেকসই সংস্কারে সক্রিয় ভূমিকা রাখবে।’

ডেস্ক: এন

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code