এনরিকেকে আনতে গালটিয়েরকে বিদায় করলো পিএসজি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্ক: লুইস এনরিকে হতে যাচ্ছেন প্যারিস সেন্ট জার্মেইর কোচ, এই গুঞ্জন সত্যি হতে যাচ্ছে। ক্রিস্টোফে গালটিয়েরকে বিদায় করে দিলো লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।

Manual5 Ad Code

ক্লাব এক বিবৃতি দিয়েছে বুধবার, ‘২০২২-২৩ অর্থবছর শেষে প্যারিস সেন্ট জার্মেই ও ক্রিস্টোফে গালটিয়ের তাদের প্রথম দলের কোচিং চুক্তির ইতি টানার সিদ্ধান্ত নিয়েছে। তার পেশাদারিত্ব ও দায়বদ্ধতার কথা না বললেই নয়। তার অধীনে ঐতিহাসিক ১১তম ফ্রেঞ্চ চ্যাম্পিয়নশিপ ও চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে দল।’

১২ মাস পরই চাকরি হারালেন গালটিয়ের। গত বছর জুলাইয়ে মাউরিসিও পচেত্তিনোর স্থলাভিষিক্ত হন তিনি। অভিষেক মৌসুমে ক্লাবকে জেতান রেকর্ড ১১তম লিগ ওয়ান ট্রফি, এছাড়া তার অর্জনের ঝুলিতে আছে চ্যাম্পিয়নস ট্রফি। তবে চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের কাছে হেরে শেষ ষোলোতে বিদায়ের পর সমর্থকদের তোপের মুখে পড়ে ক্লাব কর্তৃপক্ষ। ভাগ্য বদলাতে এবার এনরিকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে প্যারিস ক্লাব।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code