এনায়েতপুরে ভাঙ্গন রোধে যমুনা তীরে মানববন্ধন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

আব্দুল কুদ্দুস শাহজাদপুর (সিরাজগঞ্জ) :
যমুনার পশ্চিম পাড়ে ভাঙ্গন রোধে জরুরী পদক্ষেপ গ্রহনের দাবিতে সিরাজগঞ্জের এনায়েতপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে এলাকাবাসির আয়োজনে বাঐখোলা যমুনার তীরে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রির সদস্য কামরুজ্জমান কামরুল, এনায়েতপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক রফিক মোল্লা, স্থানীয় ইউপি সদস্য আজহার আলী, মহির উদ্দিন মোল্লা, ডা. হাসেম ও আমজাদ হোসেন প্রমুখ। মানববন্ধনে বক্তরা বলেন, দীর্ঘদিন ধরে যমুনার ভাঙ্গনে শাহজাদপুর উপজেলার ব্রাহ্মনগ্রাম, পাকুরতলা, আরকান্দি, বাঐখোলা, ঘাটাবাড়ি, জালালপুরসহ আশেপাশের শত শত বিঘা জমি যমুনার গর্বে বিলীন হয়ে যাচ্ছে। ভাঙ্গন কবলিত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসাসহ ঘড়বাড়ি। ভাঙ্গনের হাত থেকে রক্ষা করতে পানি উন্নয়ন বোর্ডকে জরুরী পদক্ষেপ গ্রহন করার দাবি জানিয়েছেন তারা। এসময় শত শত গ্রামবাসী মানববন্ধনে অংশ গ্রহন করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code