এন আর বি গ্লোবাল এর আত্মপ্রকাশ

লেখক: Shiuly
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code
নিউজ ডেস্ক:
গত ২৭ শে‌ সেপ্টেম্বর, রবিবার   এন আর বি গ্লোবাল (নন রেসিডেন্স বাংলাদেশী) নামে সংগঠনের যাত্রা শুরু হলো। ঐদিন  সাতজন কেবিনেট  সদস্যের  সমন্বয়ে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটি আত্নপ্রকাশ করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেতা ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান জনাব ইলিয়াস কাঞ্চন,একুশে পদক প্রাপ্ত সাহিত্যিক – সাংবাদিক জার্মান প্রবাসী নাজমুন্নেসা পিয়ারি   ( কার্য নির্বাহী সদস্য)।শপথ অনুষ্ঠান  পরিচালনা করেন  ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ এর সভাপতি (নিউ জার্সি প্রবাসী) ড: রুহুল আমিন, (এন আর বির সন্মানিত এডভাইজারি কাউন্সিল সদস্য)।

সংগঠনের প্রেস এন্ড পাবলিক রিলেশন সম্পাদিকা সুরাইয়া মুন্নীর উপস্থাপনায়  অনুষ্ঠানের শুরুতে  জাতীয় সংগীত ও সংগঠনের থীম সং পরিবেশিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এন আর বি কেবিনেটের  সাধারন সম্পাদক মোহাম্মদ দিদার।

Manual2 Ad Code

অনুষ্ঠানে  বিশেষ অতিথিরা তাঁদের শুভেচ্ছা বক্তব্যে এন আর বির প্রতি তাঁদের সমর্থন এবং সংগঠনের সাফল্য কামনা করেন।

সংগঠনের কেবিনেট সদস্যরা হলেন আতাউল খান  সহ-সভাপতি (হলিউড, ইউ এস এ) মোহাম্মদ দিদার-সাধারন সম্পাদক (নিউ জার্সি,ইউ এস এ),নাসির আহমেদ-অর্থ সম্পাদক (টেক্সাস, ইউ এস এ),এহসানুর রহমান- লিগ্যাল এ্যাফেয়ার্স সম্পাদক  (নিউইয়র্ক, ইউ এস এ),সানজিদা হক -.ওমেন্স এন্ড হোমল্যান্ড  এফেয়ার্স সম্পাদিকা (বাংলাদেশ)।

Manual5 Ad Code

তাঁরা যার যার অবস্থান থেকে তাদের  বক্তব্য পেশ করেন।  এরপর সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি  তারিক বাবু (লস এন্জেলস, ইউ এস এ) এন আর বি এর উদ্দেশ্য, আদর্শ ও সন্মেলন নিয়ে বিস্তারিত বর্ননা করেন।

তিনি প্রবাসীদের ভোটের অধিকার, বিমানবন্দরে হয়রানি বন্ধ, প্রবাসীদের যথাযথ সম্মান, জাতীয় সংসদে প্রবাসীদের জন্য আসন সংরক্ষণ এবং অর্থনৈতিক জোন তৌরী করা, প্রবাসে কর্ম সম্পাদন শেষে দেশে ফিরে প্রতিষ্ঠিত করার  সুবন্দোবস্ত করার উদ্যোগ, প্রবাসীদের  জমি, ফ্লাট, প্লট দখল মুক্ত করতে প্রসাশনের সহযোগিতা কামনা করেন এবং দেড় কোটি প্রবাসীদের এন আর বি গ্লোবাল এ যোগ দিয়ে সংগঠনটিকে   সহযোগিতা করার জন্য আহ্বান জানান।

Manual3 Ad Code

এর আগে কেবিনেট পরিচিতি এবং ডিজিটাল ম্যাগাজিন প্রদর্শিত হয়। এর পরপরই এন আর বি এর শুভ উদ্বোধন ঘোষনা করেন প্রতিষ্ঠাতা সভাপতি তারিক বাবু।

Manual8 Ad Code

‘সম্পূর্ণ নন প্রফিট, রাজনীতি মুক্ত, দেশ ও প্রবাসে  অবস্থানরত বাংলাদেশীদের বিভিন্ন সমস্যা সমাধানকল্পে   গঠিত এই সংগঠন এন আর বি গ্লোবাল । এই সংগঠনের সম্দৃদ্ধির জন্য সবার সহযোগিতা এবং আয়কর মুক্ত দান করার ব্যাবস্থা রয়েছে । বিস্তারিত জানতে ওয়েব সাইট www.nrbglobal.org, facebook/nrbglobal20 Email: nrbglobal20@gmail.com   পরিদর্শন করে সবাই মতামত জানাতে পারবেন। দেশ ও প্রবাসের সেতু বন্ধন- এই দৃঢ় প্রত্যয় নিয়েই এন আর বির যাত্রা শুরু, সংগঠনের এই যাএা শুভ ও সার্থক হোক।

—

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code