জগন্নাথ পুরে বাউল সাধক আব্দুল খালিক স্মৃতি সংসদের আলোচনা সভা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক : বাউল সাধক আব্দুল খালিক স্মৃতি সংসদ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে বাউল সাধক আব্দুল খালিক স্মরণে গত রোববার রাতে জগন্নাথপুর উপজেলার দোস্তপুরে এক আলোচনা সভা ও বাউল সাধক আব্দুল খালিক রচিত মহান স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করতে তাঁর গাওয়া গানের আয়োজন করা হয় ।
সভায় বক্তারা বলেন, ‘বাংলা স্বাধীন হইবোরে/ওরে বীর বঙ্গালী ভাই/বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়াছে/বাংলা স্বাধীন হইবোরে।’ ‘মুজিব একবার আসিয়া তোমার সোনার বাংলা যাও দেখিয়ারে । ‘স্বাধীনের ফুল ফুটলোরে বাংলায়/ কুশিয়ারা নদী দিয়া/ কত মরা যায় ভাসিয়া/কত লীলা দেখাইবা আল্লায়/ স্বাধীনের ফুল ফুটলোরে বাংলায় ’ বাউল সাধক আব্দুল খালিকের এসব কালোজয়ী গান মানুষের মুখেমুখে শোনা যেতো। ভারতের ত্রিপুরা,কৈলাশহরসহ বিভিন্ন স্মরনার্থী শিবিরে মুক্তিপাগল মানুষ এসব গানে প্রাণের সুধা পেতো। এসব কালোজয়ী গান সংরক্ষনের দাবী জানান বক্তারা।
অনুষ্ঠানে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটালিস্থ বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি,বর্তমানে লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা ইসরাক আলী, প্রধান বক্তা ছিলেন- বাউল সাধক আব্দুল খালিক স্মৃতি সংসদ সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সমাজসেবী ডা.শাহ মঈনুল ইসলাম জিতু। বিশেষ অতিথি ছিলেন- প্রভাষক আফিয়া বেগম, মঈন ইবনে আর্জুমান্দ শাহ, ইচ ওয়ান টিচ এর সভাপতি বদরুল আলম।
বক্তব্য রাখেন- শাহ সাদিম, জাকির হোসেন বাদশা, মোহাম্মদ বদরুল ,নাদিম উদ্দিন, আব্দুল কাদির আহসান উল্লাহ প্রমুখ।-বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code