ঐকমত্য কমিশনের সভা ‘বর্জন’ করেছে বাম দলগুলো

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট

৭২-এর সংবিধানের চার মূলনীতি বাদ দেওয়ার অভিযোগ তুলে শেষ সময়ে ঐকমত্য কমিশনের বৈঠক বর্জন করেছে বাম দলগুলো। দলগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি), জাসদ, বাংলাদেশ বাসদ, বাসদ মাকর্সবাদী।

 

Manual4 Ad Code

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ৯টা ১০ মিনিটে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলমান বৈঠক বর্জন করে দলগুলো।

জাতীয় ঐকমত্য কমিশন পাঁচটি মূলনীতি সুপারিশ করছে। সেগুলো হল–সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি।

এ সময় বাম রাজনৈতিক দলগুলো সংবিধানের চার মূলনীতি বাদ দেওয়ার অভিযোগ তুলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির সাধারণ সম্পাদক রুহীন হোসেন প্রিন্স, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রহমান ফিরোজ, বাসদ মার্কসবাদীর সমন্বয়ক মাসুদ রানা বৈঠক থেকে বেরিয়ে আসেন।

Manual3 Ad Code

পরে সংবাদ সম্মেলনে এসে বৈঠক বর্জনের কারণ ব্যাখা করে তারা বলেন, ঐকমত্য কমিশন সংবিধানের বিদ্যমান চার মূলনীতি বাদ দিয়ে নতুন মূলনীতি সংযোজনের প্রস্তাবে দিয়েছে। তাদের বলা হয়েছে, এর পক্ষে তাদের সমর্থন না থাকলে ভিন্ন মত বা ‘নোট অব ডিসেন্ট’ দিতে পারেন।

তারা বলেন, চার মূলনীতি বহাল রেখে নতুন বিষয়গুলো সংযোজনের দাবি জানিয়েছেন তারা।

Manual2 Ad Code

বর্তমান বাংলাদেশ সংবিধানে রাষ্ট্রের মূলনীতি হিসেবে ‘জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা’ রয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • ঐকমত্য কমিশনের সভা ‘বর্জন’ করেছে বাম দলগুলো
  • Manual1 Ad Code
    Manual3 Ad Code