লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট : ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার ও জুনেদ আহমদ গুম হওয়ার ১০ বছর উপলক্ষে নিখোঁজ জননেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলী সহ গুমকৃতদের সন্ধান কামনায় সিলেট জেলা বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিল রোববার বাদ জোহর নগরীর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
যথাসময়ে উপস্থিত থেকে দোয়া মাহফিলে শামিল হওয়ার জন্য জেলার আওতাধীন ১৮ উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ, জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।-বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code