এফডিসিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শিল্পী-কুশলীদের শ্রদ্ধা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকীতে তাকে ফুলেল শ্রদ্ধা জানিয়েছে চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৮ সংগঠন। সোমবার (১৫ আগস্ট) দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে চলচ্চিত্র শিল্পী, পরিচালক ও সিনেমার বিভিন্ন পেশার মানুষেরা। এসময় গুণী নির্মাতা ও শিল্পীরা বঙ্গবন্ধুর অবদানের কথা স্মরণ করেন। কথা বলেন ১৮ সংগঠনের মুখপাত্র চিত্রনায়ক আলমগীর। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের এফডিসি করে দিয়েছেন বলেই আমরা তাকে স্মরণ করছি, বিষয়টি এমনটা নয়। তিনি আমাদের বাঙালি জাতির পিতা। আমাদের দেশের প্রতিটি মানুষ তার কাছে কৃতজ্ঞ, তিনি আমাদের স্বাধীন-সার্বভৌম একটি রাষ্ট্র দিয়ে গেছেন। তিনি না থাকলে আজ বাংলাদেশ হতো না। এদেশের সমস্ত বাঙালি তার কাছে ঋণী।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code