এফ-১৬ জঙ্গিবিমান যুদ্ধে ব্যবহার করছে ইউক্রেন: জেলেনস্কি

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: বিভিন্ন দেশের সহায়তায় পাওয়া এফ-১৬ জঙ্গি বিমানগুলো ইউক্রেনে এসে পৌঁছেছে এবং এগুলো যুদ্ধে ব্যবহার করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি রোববার সামাজিক গণমাধ্যমে একটি পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। জেলেনস্কি বলেন, ইউক্রেনীয় পাইলটরা যুদ্ধে এফ-১৬ জঙ্গিবিমান ব্যবহার শুরু করেছে। তবে ইউক্রেনে এ ধরনের যুদ্ধবিমানের সংখ্যা প্রকাশ করেননি তিনি। জেলেনস্কি এ সহায়তার জন্য ডেনমার্ক, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জোর দিয়ে বলেন, বিভিন্ন দেশ থেকে পাওয়া যুদ্ধবিমান এবং বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত ইউক্রেনীয় পাইলটের সংখ্যা এখনও অপর্যাপ্ত। জেলেনস্কি এর আগে পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনীয় বিমান বাহিনীর পাইলটদের বিদেশে প্রশিক্ষণের সময় কমাতে, প্রশিক্ষণ ঘাঁটি প্রসারিত করতে এবং ইউক্রেনকে আরো বেশি এফ-১৬ যুদ্ধবিমান দিতে আহ্বান জানিয়েছেন।

Manual6 Ad Code

সুত্র: দৈনিক ইনকিলাব

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code