এবার ইউক্রেনের কৌশলগত শহর ভুলেদার দখল করে নিল রাশিয়া

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual3 Ad Code

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ শহর ভুলেদার দখল করে নিয়েছে রাশিয়া। রুশ সেনাবাহিনী বুধবার ( ০২ অক্টোবর ) পাহাড়চূড়ায় অবস্থিত এই শহরটির নিয়ন্ত্রণ নেয়। আজ রাশিয়াপন্থী বেশ কয়েকজন সামরিক ব্লগার এই দাবি করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

Manual5 Ad Code

ব্লগারেরা দাবি করেছেন, পূর্ব ইউক্রেনের দোনেৎস্কে পাহাড়ি অঞ্চলে অবস্থিত এই শহরটি আজ রুশ বাহিনী দখল করে নিয়েছেন। গতকাল মঙ্গলবার দোনেৎস্কে রাশিয়া নিযুক্ত গভর্নর দাবি করেছিলেন, রুশ সেনারা ভুলেদারের কেন্দ্রে পৌঁছে গেছে। উল্লেখ্য, রাশিয়া ২০২২ সালে এক গণভোটের মাধ্যমে দোনেৎস্কে মস্কোর আওতায় নিয়ে নেয়।

Manual3 Ad Code

ভুলেদার শহরটি রাশিয়া ও ইউক্রেন উভয় বাহিনীর সেনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অবস্থান। কারণ, এখানে সরবরাহ হাব গড়ে তোলা গেলে, ইউক্রেনের পূর্ব ও দক্ষিণ উভয় দিকেই সহজে পৌঁছানো যায়। ইউক্রেন দীর্ঘদিন ধরে শহরটি রক্ষা করে আসার চেষ্টা করে আসছিল। তবে এই দফায় শহরটি রাশিয়ার দখলে চলে গেল। বিশ্লেষকেরা বলছেন, এই শহর দখলের মধ্য দিয়ে পুরো দোনেৎস্কের নিয়ন্ত্রণ নেওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল।

রাশিয়ার মূল ভূখণ্ড থেকে ক্রিমিয়া উপদ্বীপের সংযোগকারী একটি রেললাইনের খুব কাছে হওয়ার ভুলেদারের গুরুত্ব আরও বেশি। এই রেললাইন ক্রিমিয়াকে দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল নিয়ে গঠিত দনবাস অঞ্চলকে ক্রিমিয়ার সঙ্গে যুক্ত করেছে। এই বিষয়টি রাশিয়াকে বাড়তি সুবিধা দেবে।

এর আগে, গত আগস্ট মাসের শেষ দিকে ইউক্রেনের আরও তিনটি গ্রাম দখলে নেওয়া দাবি করে রাশিয়া। সে সময় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক ও খারকিভ অঞ্চলে এই তিন গ্রাম দখল করেছে।

রাশিয়ার দখল করা গ্রাম তিনটি হলো—দোনেৎস্ক ও পোকরোভস্ক শহরের মাঝামাঝি অবস্থিত নোভোজেলেন, খারকিভ অঞ্চলের সিঙ্কিভকা এবং দোনেৎস্কের কোস্তিয়ানতিনিভকা। ইউক্রেন রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে অভিযান শুরুর কয়েক সপ্তাহ পর এই গ্রামগুলো দখলের ঘোষণা দিল মস্কো।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code