এবার ইউক্রেন প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ করবেন বাইডেন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি রবিবার টেলিফোনে কথা বলবেন। উভয়পক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

Manual5 Ad Code

ইউরোপের পূর্বাঞ্চলীয় দেশ  ইউক্রেনে রাশিয়া কোন ধরনের আগ্রাসন চালালে তাদেরকে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে -দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মার্কিন নেতার এমন সতর্কবার্তা জানানোর পর তারা এই ফোনালাপ করতে যাচ্ছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

Manual3 Ad Code

এই প্রথম সরাসরি কঠোর ভাষা ব্যবহার করে শুক্রবার বাইডেন বলেন, ‘আমি প্রকাশ্যে এখানে আলোচনা করতে আসিনি, আমরা এটা স্পষ্ট করে বলেছি, তিনি (পুতিন) ইউক্রেনে আগ্রাসন চালাতে পারেন না।’

Manual3 Ad Code

তিনি বলেন, প্রেসিডেন্ট পুতিনকে তিনি এটা স্পষ্ট করে বলে দিয়েছেন যে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালালে ‘আমরা কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবো এবং আমরা ন্যাটো মিত্রদের নিয়ে ইউরোপে আমাদের উপস্থিতি জোরদার করবো।’

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, জেলানস্কির সাথে রবিবার কথা বলার সময় বাইডেন ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভূখন্ডগত অখন্ডতার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত এবং ইউক্রেন সীমান্তে রুশ সেনা উপস্থিতির বিষয়ে আলোচনা করবেন। তিনি এ অঞ্চলে ছড়িয়ে পড়া উত্তেজনা প্রশমনে সহায়তায় আসন্ন কূটনৈতিক সম্পৃক্ততার প্রস্তুতি পর্যালোচনা করবেন।

এদিকে জেলানস্কি বাইডেনের সাথে আলোচনার অপেক্ষায় রয়েছেন বলে টুইটার বার্তায় জানিয়েছেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code