এবার গণসংহতি আন্দোলনের অফিসের সামনে ‘ককটেল বিস্ফোরণ’

লেখক: Rumie
প্রকাশ: ১১ মাস আগে

Manual2 Ad Code

রাজনীতি ডেস্ক:

Manual1 Ad Code

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের পর এবার গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হাতিরপুলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ সোমবার (৩০ জুন) রাতে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

Manual3 Ad Code

এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণএনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
ককটেল বিস্ফোরণের বিষয়টি রাত ৮টা ৩৬ মিনিটের দিকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে গণমাধ্যমকে জানিয়েছেন দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, হাতিরপুল অফিসের সামনে দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে।

এর আগে, ২৩ জুন রাত সাড়ে ১০টার দিকে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়। ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনজন আহত হন বলে দাবি করেছিল দলটি।

Manual6 Ad Code

ডেস্ক: আর

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code