এবার ফিফার বর্ষসেরা লেভানদোভস্কি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে ফিফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন রবার্ট লেভানদোভস্কি। সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দফতরে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড  বিজয়ীর নাম ঘোষণা করা হয়। সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে ৪৭ ম্যাচে ৫৫ গোল করে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন বায়ার্ন মিউনিখের ৩২ বছর বয়সী স্ট্রাইকার লেভানদোভস্কি। ওই মৌসুমে তার দল বায়ার্ন মিউনিখ জিতেছে চ্যাম্পিয়ন্স লিগ ও বুন্দেসলিগা ও জার্মান কাপ। বায়ার্ন মিউনিখের কোচ হান্স ফ্লিক ও লিডস ইউনাইটেডের কোচ মার্সেলো বিয়েলসাকে পিছনে ফেলে ফিফা বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ। টানা দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতলেন ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code