এবার বলিউডে আরিফিন শুভ সঙ্গে সৌরসেনী

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে এবার সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন ভারতীয় চিত্রনাট্যকার ও নির্মাতা সৌমিক সেন। কেন্দ্রীয় চরিত্রে দেখা যেতে পারে চিত্রনায়ক আরেফিন শুভকে। এমনটাই বলছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার। শুধু তাই নয়, বলিউডের এই সিরিজটিতে আরিফিন শুভর সঙ্গে এতে জুটি বাঁধবেন সৌরসেনী মৈত্র। গুঞ্জন, চিত্রনাট্যের প্রাথমিক খসড়া হয়ে গেছে। দুই অভিনয়শিল্পীর সঙ্গে প্রাথমিক কথা বলাও নাকি শেষ। সব ঠিক থাকলে শীঘ্রই শুটিং শুরু হবে বলে জানা গেছে। তবে এই বিষয়ে শিল্পী কিংবা পরিচালক কেউই কোনোকিছু স্পষ্ট করেননি। এই প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে নির্মাতা বলেছেন, ‘বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে পারছি না।’ এদিকে শোনা যাচ্ছে, সিরিজটির প্রযোজনায় থাকছেন অর্পিতা চট্টোপাধ্যায়। সিরিজটি নির্মিত হবে সনি লিভের জন্য। বলা প্রয়োজন, শুধু সৌরসেনী-ই নয়, মাঝে একাধিকবার মুম্বাই পাড়ি দিতে দেখা গেছে আরিফিন শুভকেও। তাহলে এই সিরিজের জন্যই কি তাদের মুম্বাই সফর, সেটা হয়তো কিছুদিন পরেই জানা যাবে। প্রসঙ্গত, সর্বশেষ গেল বছর সৌমিক সেনের চিত্রনাট্যে মুক্তি পেয়েছে সিরিজ ‘জুবিলি’। এতে অভিনয় করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অদিতি রাও হায়দরি, রাম কাপুর, অপারশক্তি খুরানা প্রমুখ। তার সর্বশেষ নির্মাণ ‘নাকাব’। তার নির্মিত উল্লেখযোগ্য কাজ হলো ‘গুলাব গ্যাং’, ‘মহালয়া’।

Manual1 Ad Code

সুত্র:এফএনএস ডটকম

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code