এবার যুক্তরাজ্যে বর্ণবাদবিরোধী বিক্ষোভ

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: ক্তরাজ্যের বিভিন্ন শহরে বর্ণবাদবিরোধী বিক্ষোভ হয়েছে। উগ্র ডানপন্থিদের কয়েক দিনের সহিংসতার বিরোধিতা করে বুধবার (৭ আগস্ট) হাজারো বিক্ষোভকারী রাস্তায় নেমে আসেন। গত ২৯ জুলাই তিন শিশু নিহত হওয়ার ঘটনায় গুজবকে কেন্দ্র করে গত কয়েক দিন ইংল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডের বিভিন্ন শহরে মসজিদ ও অভিবাসীদের সহায়তাকেন্দ্রে হামলা হয়। এর বিরোধিতায় গতকাল সন্ধ্যায় বিপুলসংখ্যক বর্ণবাদ ও ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভকারী লন্ডন, বার্মিংহাম, ব্রিস্টল, লিভারপুল ও নিউক্যাসলের রাস্তায় বিক্ষোভ করেন।

Manual3 Ad Code

ছুরি হামলায় ওই শিশুদের নিহত হওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ায় যে হামলাকারী একজন মুসলিম অভিবাসনপ্রত্যাশী। পরে জানা যায়, সন্দেহভাজন হামলাকারী ১৭ বছরের কিশোর অ্যাক্সেল রুডাকুবানা। ওয়েলসে তার জন্ম। তার মা–বাবা রুয়ান্ডা থেকে এসেছেন। উগ্র ডানপন্থিদের ইঙ্গিত করে ৫৮ বছর বয়সী সারা ট্রেসিলিয়ান বলেন, ‘আমি বরোতে থাকি এবং আমি চাই না এসব মানুষ আমাদের রাস্তায় থাকুক। তারা আমাদের প্রতিনিধিত্ব করে না।’

Manual4 Ad Code

এ সময় শেফিল্ডে অধিকারকর্মীরা স্লোগান দিচ্ছিলেন, ‘জোরালোভাবে বলুন, স্পষ্টভাবে বলুন, শরণার্থীদের এখানে স্বাগত জানানো হচ্ছে।’ পুলিশের তথ্য অনুসারে, বার্মিংহামে অভিবাসনপ্রত্যাশীদের একটি সহায়তাকেন্দ্রে বর্ণবাদবিরোধী শত শত বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন। আর ব্রাইটনে প্রায় দুই হাজার মানুষ শান্তিপূর্ণ বিক্ষোভে যোগ দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ইভেত্তে কুপার স্থানীয় মানুষের সুরক্ষা নিশ্চিতে কাজ করায় পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন।

সূত্র: এশিয়ান বাংলা

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code