এমপি হত্যাকাণ্ডকে সন্ত্রাসী ঘটনা বলছে যুক্তরাজ্য

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code
Manual7 Ad Code

স্থানীয় সময় গতকাল শুক্রবার বিকেলে হামলা ও হামলাকারী সম্পর্কে সাসেক্স কাউন্টার টেররিজম পুলিশ সদর দপ্তরে বিস্তারিত জানানো হয়েছে। অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এমআইফাইভ তদন্তকাজ পর্যালোচনা করছে।

স্থানীয় সময় গতকাল সকালে এসেক্সের লেহ-অন-সি শহরের একটি গির্জায় হামলার শিকার হন এমপি ডেভিড অ্যামেস। তিনি সেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বৈঠক করছিলেন। একাধিকবার ছুরিকাঘাত করে তাঁকে হত্যা করা হয়। ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি।

পাঁচ বছর আগে ২০১৬ সালে জো কক্স নামের লেবার পার্টির পার্লামেন্ট সদস্যকে হত্যা করা হয়। গতকালের হত্যাকাণ্ডের পর যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্যদের নিরাপত্তাঝুঁকি নিয়ে নতুন উদ্বেগ দেখা দিয়েছে।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল সব পার্লামেন্ট সদস্যদের নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন।

হাউস অব কমনসের স্পিকার লিন্ডসে হোয়েল নিহত ব্রিটিশ এমপির প্রতি শোক জানান। পার্লামেন্ট সদস্যদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেন তিনি। এ নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে বলেও জানান।

Manual2 Ad Code

প্রিটলেওয়েল ওয়ার্ডের কাউন্সিলর ও অ্যামেসের বন্ধু কেভিন বাক বলেন, হত্যার সময় অ্যামেসের সহকারী ও ব্যক্তিগত সহকারী তাঁর পাশেই ছিলেন। পাঁচ বছরে দুজন এমপিকে হত্যার ঘটনা উল্লেখ করে তিনি এমপিদের নিরাপত্তাকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন।

যুক্তরাজ্যের বিভিন্ন দলের নেতারা ডেভিড অ্যামেস হত্যাকাণ্ডে শোক জানিয়েছেন। ডাউনিং স্ট্রিট ও পার্লামেন্টে পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

এসেক্সের পাশে ওয়েস্ট লেইঘ ওয়ার্ডের কনজারভেটিভ কাউন্সিলর ও কাউন্সিলের সাবেক নেতা জন ল্যাম্ব বলেন, অ্যামেস সাধারণ মানুষের সঙ্গে দেখা করতেন। তাঁদের সঙ্গে কথা বলতেন।

টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, অ্যামেস দয়ালু, শান্ত ও অসাধারণ রাজনৈতিক ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তিনি বিপদগ্রস্ত মানুষের উপকারে আসে—এমন আইন প্রণয়ন করতেন।

লেবার পার্টির নেতা কেয়ার স্টারমার এটিকে কালো ও শোকাহত দিন হিসেবে চিহ্নিত করেন।

যুক্তরাজ্যে ব্রিটিশ এমপি হত্যার ঘটনা নতুন নয়; ২০১০ সালে স্টিফেন টিমস নামে লেবার পার্টির আরও একজন এমপিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ২০০০ সালে লিবারেল ডেমোক্রেটিক পার্টির এমপি নাইজেল জোনসের সহকারী অ্যান্ড্রু পেনিংটনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

স্যার ডেভিড অ্যামেস প্রায় ৪০ বছর পার্লামেন্ট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৮৩ সাল থেকে বাসিলডন নামের একটি এলাকা থেকে এমপি নির্বাচিত হন তিনি। এরপর ১৯৯৭ সাল থেকে সাউদেন্ড ওয়েস্ট আসনটি ধরে রেখেছিলেন তিনি। তাঁর পাঁচ ছেলেমেয়ে।

Manual1 Ad Code

রোমান ক্যাথলিক হিসেবে বেড়ে ওঠা স্যার ডেভিড অ্যামেস রাজনৈতিকভাবে সামাজিক সমতার পক্ষে ছিলেন। গর্ভপাতবিরোধী অবস্থান ও বন্য প্রাণী সুরক্ষায়ও সোচ্চার ছিলেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code